1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বিজয়া দশমী, তেরখাদায় শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হলো হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ উৎসব দুর্গা পূজা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| শুক্রবার| দুপুর ২:৪২|
সংবাদ শিরোনামঃ
পঞ্চগড়-নির্বাচনী আসন -২ বোদা-দেবীগঞ্জ বাসীর ফরহাদ হোসেন আজাদ এর প্রচারনার বার্তা,, গৌরনদীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে জহির উদ্দিন স্বপনের নির্বাচনী প্রচার প্রচারণা শুরু স্ত্রী হত্যার অভিযোগে স্বামী সজিবের ফাঁসির দাবিতে মানববন্ধন মাদারীপুরে ৩ আসনে শহীদ নাজমুলের কবর জিয়ারতের মধ্য দিয়ে আনিসুর রহমান তালুকদার খোকন এর নির্বাচনী প্রচারণা শুরু বরিশাল-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন যে পাঁচজন প্রার্থী। নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বহিষ্কার দলীয় নির্দেশ অমান্য করে প্রার্থী হওয়ায় ইঞ্জিনিয়ার সোবাহান বিএনপি থেকে বহিষ্কার বরিশালে ছয় সংসদীয় আসনে ৩৬ জনকে প্রতীক বরাদ্দ, পঞ্চগড়ের দেবীগঞ্জে ইটভাটার মালিক ও শ্রমিকদের বিরুদ্ধে মামলা ৪৮ ঘন্টার আল্টি ম্যাডাম মামলার শিথিল,,

বিজয়া দশমী, তেরখাদায় শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হলো হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ উৎসব দুর্গা পূজা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ৪১৬ বার পড়া হয়েছে

তেরখাদা প্রতিনিধি, খুলনাঃ- হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বৃহৎ উৎসব শারদীয় দুর্গাপূজা।

এবছর তেরখাদা উপজেলায় মোট ১০৭ টি পূজা মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে । প্রথমে ১১৩ টি পূজা মন্ডপে পূজা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পরবর্তীতে ১০৭ টি পূজা মন্ডপে পূজা অনুষ্ঠিত হয়েছে ।

এদিকে হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গাপূজা যথাযোগ্য মর্যাদায় এবং ভাবগাম্ভীর্যের সাথে উৎসব মূখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে স্থানীয় সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী উপজেলা প্রশাসন ,পুলিশ প্রশাসন সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেন ।

নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হয় ১০৭ টি পূজা মন্দির চত্বর সহ গোটা হিন্দু এলাকা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান , তেরখাদা থানার অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন সহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা টহল অব্যাহত রেখেছেন ।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত রেখেছেন।কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শারদীয় দুর্গা পূজা উৎসব উদযাপিত হচ্ছে।

স্মরণকালের শৃঙ্খলার সাথে এবার দুর্গা পূজা অনুষ্ঠিত হওয়ায় হিন্দু সম্প্রদায়ের মুখে হাসির ছাপ ফুটে উঠেছে।

অত্যন্ত স্বস্তির সাথে , নির্বিঘ্নে আড়ম্বর পরিবেশে এবং স্বাচ্ছন্দে হিন্দু সম্প্রদায়ের লোকেরা পূজা পার্বন উদযাপন করছে।শারদীয় দূর্গা পূজা উৎসবটি হিন্দু সম্প্রদায়ের হলেও সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে। ধর্ম যার যার , উৎসব সবার এই আদর্শে সব ধর্মের মানুষ উৎসব পালন করছে।

খুলনা- ০৪ আসনের মাননীয় সংসদ সদস্য ও বাংলাদেশের কৃতি ফুটবলার জনাব আব্দুস সালাম মুর্শেদী মহোদয় হিন্দু সম্প্রদায়ের এই বড় উৎসব দুর্গাপূজা অত্যন্ত শৃঙ্খলার সাথে যাতে অনুষ্ঠিত হয় এবং নির্বিঘ্নে যাতে পূজা পার্বন সম্পন্ন করতে পারেন সে লক্ষ্যে তিনি গত ২০ অক্টোবর উপজেলার সকল পূজা মন্ডপের সভাপতি সম্পাদক এবং অন্যান্য কর্মকর্তাদের সাথে মত বিনিনয় করেন এবং কুশল বিনিময় করেন।

সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী এর সাথে কথা হলে তিনি জানান , হিন্দু সম্প্রদায়ের লোকেরা অত্যন্ত আড়ম্বরের সাথে এবারে শারদীয় দুর্গাপূজা উৎসব পালন করছে।

তাদের ভিতরে অত্যন্ত আনন্দ, উৎসাহ এবং উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে।তিনি জানান, এবারে নির্মল পরিবেশে শারদীয় দুর্গাপূজা উৎসব পালিত হচ্ছে।

সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেন, বাংলাদেশের ইতিহাসে শারদীয়া দুর্গা পূজা উৎসব অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন একটি উল্লেখযোগ্য অধ্যায়।

এটি বর্তমান সরকারের এক অনন্য দৃষ্টান্ত।
তিনি বলেন শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের হিন্দু সম্প্রদায় ভালো থাকে।

শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই হিন্দু সম্প্রদায়ের লোকেরা শারদীয় দুর্গাপূজা সহ সকল প্রকার উৎসব শান্তিপূর্ণ পরিবেশে পালন করতে পারে।

তিনি বলেন, হিন্দু সম্প্রদায়ের লোকেরা বাংলাদেশে অত্যন্ত সুন্দর ভাবে, স্বাচ্ছন্দে বসবাস করে।

এদিকে তেরখাদা উপজেলায় অত্যন্ত আড়ম্বর পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হওয়ায় খুলনা-০৪ আসনের মাননীয় সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী, উপজেলা প্রশাসন ,পুলিশ প্রশাসন সহ বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী জননেত্রী শেখ হাসিনার ভুয়সী প্রশংসা করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com