1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বিএনপি নেতা কৃষিবিদ শামীম’র পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
পটুয়াখালীতে গর্ভবতী নারীকে মারধরের মামলায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার শোকের ছায়া গৌরনদীতে, আর নেই জামান মিয়া। বরিশাল বিমানবন্দরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, সবুজায়নে গুরুত্ব নোয়াখালীতে ডিএনসির বিশেষ অভিযান: ইয়াবা ও আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৩ গৌরনদীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ বইমেলার সমাপনী, পুরস্কার পেল শিক্ষার্থীরা মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে বোমা বিস্ফোরণের শব্দে আতঙ্কিত শহরবাসী তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে নিজ বাসভবনে সংবাদ সম্মেলন গৌরনদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও মহড়া আমতলীতে ৪৯ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

বিএনপি নেতা কৃষিবিদ শামীম’র পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ২৭০ বার পড়া হয়েছে

রামপাল (বাগেরহাট) প্রতিনিধিঃ- হিন্দু ধর্মাবলম্বীদের সর্ব বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা নির্বিঘ্নে উদযাপনের লক্ষে মোংলা ও রামপাল উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান করেছেন জাতীয়তাবাদী বিএনপি’র কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক  কৃষিবিদ শামীমুর রহমান শামীম।

শনিবার (৫ অক্টোবর) বিকালে মোংলা উপজেলার দিগরাজ সার্বজনীন দূর্গা মন্দির, রামপাল উপজেলার বাবুরবাড়ি, গোনাইব্রিজ ও ফয়লা দূর্গা মন্দির পরিদর্শন ও  পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে কুশল বিনিময় এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয়া শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

এ সময় প্রতিটি পূজা মণ্ডপে ফলের ডালা প্রদাণসহ নিজস্ব তহবিল থেকে আর্থিক সহযোগিতাও করেন কৃষিবিদ শামীমুর রহমান রহমান শামীম।

তিনি মতবিনিময় সভায় বলেন, আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই ভাই ভাই হিসেবে মিলেমিশে থাকতে চাই। তাই হিন্দু সম্প্রদায়ের আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে উদযাপনের জন্য আমাদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তায় থাকবে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আপনারা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপন করবেন।

তিনি আরো বলেন, ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষায় বিগতদিনের ন্যায় বিএনপি তাদের পাশে রয়েছে। কোনোভাবেই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে দেয়া যাবে না। আমরা সবাই মিলে নতুন বাংলাদেশ গড়ার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব। এ ছাড়া পূজা পালনে যেন কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য প্রশাসনসহ সকলকে সতর্ক থাকার আহবান জানান। এসময় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ও দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com