1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বিএনপির ত্রাণ তহবিলে মোংলার তৃতীয় লিঙ্গের অনুদান প্রদান - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
নড়াইলে ধর্ষণ ও হত্যা: আসামির ফাঁসি, এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলমের প্রতি এলাকাবাসীর কৃতজ্ঞতা পঞ্চগড়ের দেবীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন,, ডাসার ও গৌরনদীর সীমান্তে ইয়াবা কিনতে গিয়ে গণপিটুনির শিকার কলেজকর্মী”মোটরসাইকেল ও মোবাইল জব্ গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা নড়াইলে শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড রাজশাহীতে এবার এসএসসির ৯৮ হাজার খাতা চ্যালেঞ্জ গৌরনদীতে কোরআনের হাফেজের সংবর্ধনা ও মেধাবীদের পুরস্কার বিতরন উজিরপুরে উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর! কালিয়ায় ইউএনও জিন্নাতুল ইসলামকে সম্মাননা স্মারক প্রদান ‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ ১জন গ্রেফতার

বিএনপির ত্রাণ তহবিলে মোংলার তৃতীয় লিঙ্গের অনুদান প্রদান

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩৫ বার পড়া হয়েছে

রামপাল (বাগেরহাট) প্রতিনিধিঃ আগস্ট মাসে দেশে স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পুনবার্সন করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ত্রাণ তহবিলে আর্থিক অনুদান প্রদান করেছে বাগেরহাটের মোংলা উপজেলার তৃতীয় লিঙ্গের একটি প্রতিনিধি দল।

রবিবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় বিএনপির কেন্দ্রীয় ত্রাণ সংগ্রহ কেন্দ্রে অনুদানের নগদ ১ লক্ষ টাকা দেন তৃতীয় লিঙ্গের প্রতিনিধি শিখা রানী।

তৃতীয় লিঙ্গের দেয়া অনুদানের নগদ টাকা গ্রহণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এ জেড জাহিদ হাসান।

এসময় উপস্থিত ছিলেন মোংলা পৌর বিএনপির আহ্বায়ক জুলফিকার আলী, থানা ছাত্রদলের আহ্বায়ক শেখ তাজউদ্দিন বাদশা, চাঁদপাই ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সিফাত উল্লাহ শুভ প্রমুখ।

তৃতীয় লিঙ্গের মোংলার দায়িত্বপ্রাপ্ত শিখা রাণী এ প্রতিবেদককে বলেন, আমাদের সাধ্য সীমিত। আমরা মানুষের সহায়তা নিয়ে জীবন যাপন করি। আমরাও এ দেশের মানুষ। আমাদের দেশের কয়েকটি জেলা স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছে। বন্যা কবলিত এলাকায় অধিকাংশ ঘর-বাড়ী নষ্ট হয়ে গেছে। অনেকে ঘর ছাড়া খোলামাঠে বসবাস করছে। আমরা চাই তারা ভালো থাকুক। ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের উন্নয়নে আমাদের পক্ষ থেকে ক্ষুদ্র প্রয়াস।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com