1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থার সিনিয়র যুগ্ম মহাসচিব হলেন সাংবাদিক হেমায়েত হোসেন খান - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| রাত ৩:২৯|
সংবাদ শিরোনামঃ
ডাসারে কৃষি প্রনোদনা কর্মসূচির উদ্বোধন করলেন উপজেলা নির্বাহী অফিসার, মাদারীপুরের ডাসারে রান্নাঘরে ড্রামের মধ্যে মজুত রাখা বোমা বিস্ফোরনের ঘটনায়”জনমনে আতঙ্ক গৌরনদীতে এইচএসসি পরীক্ষার প্রথম দিনে কেন্দ্র পরিদর্শনে ইউএনও, নকলমুক্ত পরীক্ষা গ্রহণে কঠোর নির্দেশনা ভাঙ্গাবিলে অবৈধ মাছ চাষের অভিযোগ: কবরস্থান ও বসতভিটার ক্ষতি, ইউএনওর হস্তক্ষেপ কামনা,, কালিয়ায় জাতীয় নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান সরাসরি সম্প্রচার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে বিশেষ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান দেবীগঞ্জে আগামীকাল যথাসময়ে অনুষ্ঠিত হবে এইচএসসি, এইচএসসি (বিএমটি) ভোকেশনাল পরীক্ষা,, গৌরনদীর বিশিষ্ট ব্যবসায়ী পারভেজ সরদার আর নেই মাদারীপুরে ১ কোটি ১৯ লাখ ৫০ হাজার টাকার নকল সিগারেট, কাভার ভ্যান জব্দ সহ আটক- ৩ মাদারীপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করলেন সংসদ সদস্য, মাদারীপুর – ২

বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থার সিনিয়র যুগ্ম মহাসচিব হলেন সাংবাদিক হেমায়েত হোসেন খান

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ২০৯ বার পড়া হয়েছে

 

আতাউর রহমান চঞ্চল, নিউজ ডেস্ক বরিশালঃ-

বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সিনিয়র যুগ্ম মহাসচিব নির্বাচিত হয়েছেন মাদারীপুর জেলার ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি, বিশিষ্ট গণমাধ্যমকর্মী সাংবাদিক মোঃ হেমায়েত হোসেন খান।

​আজ রবিবার (১৭ মে) দুপুরে আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়। পরে জাতীয় সাংবাদিক সংস্থার ভেরিফাইড ফেসবুক পেজে ছবিসহ তাকে শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা জানানো হয়।

​সংগঠন সূত্রে জানা গেছে, সাংবাদিকতায় দীর্ঘ অভিজ্ঞতা এবং সাংগঠনিক দক্ষতার স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান (মু. কে. এম হাসান মাহমুদ) এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ সর্বসম্মতিক্রমে তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করেছেন।

​নবনির্বাচিত সিনিয়র যুগ্ম মহাসচিব মোঃ হেমায়েত হোসেন খান মাদারীপুরের ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির সফল সভাপতি হিসেবে পরপর চারবার দায়িত্ব পালন করে আসছেন।

এছাড়া তিনি একটি স্যাটেলাইট এশিয়ান টেলিভিশন চ্যানেলের ডাসার উপজেলা প্রতিনিধি এবং জাতীয় দৈনিক ‘বাংলাদেশের আলো’ ও ‘দি ডেইলি ইভিনিং নিউজ’ পত্রিকার জেলা প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন ধরে অত্যন্ত সুনামের সাথে কাজ করছেন।

সাংবাদিকতার পাশাপাশি তিনি বিগত ২২ বছর ধরে মাদারীপুর জেলা জজ আদালতে আইনজীবী ক্লার্ক হিসেবে কর্মরত রয়েছেন।

​এক প্রতিক্রিয়ায় সাংবাদিক মোঃ হেমায়েত হোসেন খান বলেন, “দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় ধরে মাদারীপুরে গণমাধ্যমকর্মী হিসেবে নিষ্ঠার সাথে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকতা করার চেষ্টা করছি।

বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ আমার ওপর যে আস্থা রেখে এই সম্মানজনক দায়িত্ব দিয়েছেন,আমি তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামী দিনে সংগঠনের ভাবমূর্তি উজ্জ্বল করতে এবং সাংবাদিকদের অধিকার রক্ষায় আমি সততা ও নিষ্ঠার সাথে এই দায়িত্ব পালন করে যাব।”

​এদিকে ডাসার উপজেলার কৃতি সন্তান মোঃ হেমায়েত হোসেন খান কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হওয়ায় মাদারীপুরের সাংবাদিক মহল, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com