1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বরগুনায় কালবেলার প্রতিনিধির হাতে হাতকড়া, বিএমএসএফের উদ্বেগ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
বরগুনায় কালবেলার প্রতিনিধির হাতে হাতকড়া, বিএমএসএফের উদ্বেগ বাবাকে ঘিরে আলোচিত ঘটনার পর স্কুলে ফিরল তুবা, পাশে ইউএনও গৌরনদীতে নতুন ইউপি প্রশাসকের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত রাড্ডা গুঁড়িয়ে দেওয়ার নেপথ্যে কারা—হামলা থেকে এমপির পদত্যাগ মাদারীপুরে গোয়েন্দা পুলিশের পৃথক অভিযান: ৪০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৬ মেসিকে ছাড়াই আর্জেন্টিনার দাপট, বলিভিয়াকে ৪-০ গোলে উড়িয়ে নতুন যুগের বার্তা গৌরনদীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন।  তালাবদ্ধ বাসায় সাবেক শিক্ষিকার হাত-পা বাঁধা অর্ধগলিত মরদেহ উদ্ধার, রহস্য ঘিরে তদন্ত দুই মাসের ‘সম্পর্ক’ ঘিরে তোলপাড়, আগরপুর ডিগ্রি কলেজের প্রভাষক সাময়িক বরখাস্ত

বরগুনায় কালবেলার প্রতিনিধির হাতে হাতকড়া, বিএমএসএফের উদ্বেগ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

 

প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক, ঢাকাঃ-

দৈনিক কালবেলার বরগুনা প্রতিনিধি আসাদ সবুজকে গভীর রাতে বাসা থেকে গ্রেপ্তারের পর দুই হাতে হাতকড়া পরানোর ঘটনায় গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)।

বুধবার (১ অক্টোবর) গভীর রাতে আসাদ সবুজকে গ্রেপ্তারের পর তাকে ডোপ টেস্ট করানো হয়। বিএমএসএফের পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষায় মাদকাসক্তির কোনো রিপোর্ট পাওয়া যায়নি।

বিষয়টি নিয়ে সংগঠনটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি আহমেদ আবু জাফর বলেন, কোনো সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ থাকলে প্রচলিত আইন অনুযায়ী তদন্ত, গ্রেপ্তার ও বিচারিক কার্যক্রম পরিচালনায় আইনগত বাধা নেই। তবে গ্রেপ্তারের পর হাতকড়া ব্যবহারসহ আইন প্রয়োগের প্রতিটি ধাপে আইনগত প্রয়োজনীয়তা, নিরাপত্তাজনিত ঝুঁকি ও সংশ্লিষ্ট ব্যক্তির আচরণ বিবেচনা করা জরুরি।

বিএমএসএফের অভিযোগ, কথিত একটি চাঁদাবাজি মামলায় আসাদ সবুজসহ আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে। তাদের অধিকাংশই জামিনে রয়েছেন। এমন পরিস্থিতিতে সাংবাদিক আসাদ সবুজকে গ্রেপ্তারের পর দুই হাতে হাতকড়া পরানোর প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছে সংগঠনটি।

বিএমএসএফ বলছে, কাউকে গ্রেপ্তারের পর সামাজিকভাবে হেয় বা জনসমক্ষে অপমানিত করার উদ্দেশ্যে হাতকড়া ব্যবহার করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিশেষ করে একজন সাংবাদিকের ক্ষেত্রে এমন পদক্ষেপ নেওয়ার আগে এর আইনগত ও বাস্তব প্রয়োজনীয়তা যথাযথভাবে নিশ্চিত করা প্রয়োজন।

সংগঠনটির ভাষ্য অনুযায়ী, পুলিশ রেগুলেশনস অব বেঙ্গল (PRB)-এর ৩৩০ প্রবিধানে হাতকড়া ব্যবহারের ক্ষেত্রে প্রয়োজনীয়তা ও সংযমের বিষয়টি গুরুত্ব পেয়েছে। একই সঙ্গে উচ্চ আদালতের বিভিন্ন নির্দেশনাতেও অপ্রয়োজনীয়ভাবে হাতকড়া ব্যবহারের বিষয়ে সতর্কতা রয়েছে।

এ ঘটনায় বিএমএসএফ সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনের কাছে হাতকড়া ব্যবহারের কারণ ও আইনগত ভিত্তি সম্পর্কে ব্যাখ্যা দাবি করেছে। পাশাপাশি, কোন পরিস্থিতিতে সাংবাদিক আসাদ সবুজকে হাতকড়া পরানো হয়েছিল, পুলিশের সিদ্ধান্তের পেছনে কী ধরনের নিরাপত্তাজনিত কারণ ছিল এবং তা প্রচলিত আইন ও বিধিমালা অনুযায়ী যথাযথ ছিল কি না—তা নিরপেক্ষভাবে খতিয়ে দেখার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

বিএমএসএফ আরও বলেছে, কোনো ধরনের অমানবিক বা অপমানজনক আচরণ হয়ে থাকলে তার প্রতিকার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সাংবাদিকের পেশাগত স্বাধীনতা, ব্যক্তিগত মর্যাদা ও মানবাধিকার সুরক্ষায় আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে দায়িত্বশীল ও মানবিক আচরণ নিশ্চিত করতে হবে।

সংগঠনটির দাবি, আইন প্রয়োগের ক্ষেত্রে সাংবাদিকসহ কোনো নাগরিকের মানবিক মর্যাদা যেন ক্ষুণ্ন না হয় এবং হাতকড়া ব্যবহারের মতো পদক্ষেপ যেন কেবল আইনগত প্রয়োজনেই সীমাবদ্ধ থাকে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com