1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
প্রেমে বিচ্ছেদে, মাথা ন্যাড়া করে দুধ দিয়ে গোসল করলেন এক যুবক - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| বিকাল ৫:৪০|
সংবাদ শিরোনামঃ
প্রবীণ সাংবাদিকদের অবসরভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী স্বপন। মাদারীপুরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে রিপোর্টার্স ইউনিটির-২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা আইনের সুশাসন প্রতিষ্ঠায় রাজশাহী রেঞ্জ ডিআইজি ড. মোঃ শাজাহানের সাফল্য ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির কমিটি ঘোষণা, সভাপতি হেমায়েত খাঁন, সাধারণ সম্পাদক খান মাসুদ রানা। গৌরনদীতে বিএনপি নেতা মিন্টুর বিরুদ্ধে ফেসবুক ফেইক আইডিতে অপপ্রচার, থানায় জিডি। গৌরনদীতে ডিজেল-পেট্রোল অবৈধভাবে মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির দায়ে, জরিমানা যুব কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে নববর্ষকে ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত। গৌরনদীতে হিট স্ট্রোকে একজনের মৃত্যু ‎গৌরনদীতে বোতলজাত তেল ভরতে গিয়ে বাইকে আগুন, বাইকার দগ্ধ গৌরনদীতে ২৫ পিচ ইয়াবাসহ চিহ্নিত মাদক সম্রাট শাওন দেওয়ান গ্রেফতার।

প্রেমে বিচ্ছেদে, মাথা ন্যাড়া করে দুধ দিয়ে গোসল করলেন এক যুবক

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ২২৩ বার পড়া হয়েছে

মোঃ শাহাবুদ্দিন সেলিম,স্টাফ রিপোর্টারঃ- মাথা ন্যাড়া ও দুধ দিয়ে গোসল করেন হাসেম আল ওসামা।

চার বছর ধরে এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক। কিন্তু বেকার থাকায় চার বছরের ভালোবাসার সম্পর্কের ইতি টেনে ছেড়ে চলে গেছে প্রেমিকা।

প্রেমে বিচ্ছেদের রাগে-দুঃখে নিজের মাথা ন্যাড়া করে ও দুধ দিয়ে গোসল করেছেন হাসেম আল ওসামা নামে এক যুবক।

সোমবার (৮ জুলাই) বেলা সাড়ে ১১টায় সিরাজগঞ্জ উপজেলার তাড়াশ সদর ইউনিয়নের শ্রীকৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।

হাসেম আল ওসামা ওই গ্রামের মো. শাহাজান আলীর ছেলে। সে সলঙ্গা ফাজিল ডিগ্রি মাদরাসার শিক্ষার্থী।

জানা যায়, বিচ্ছেদের বিষয়টি মেনে নিতে না পারতে। তিনি বিচ্ছেদের পর চুল, দাড়ি কাটা বন্ধ করে দেন। পরে বন্ধুদের পরামর্শে প্রেমের ব্যর্থতার শোক কাটাতে শতাধিক মানুষকে সাক্ষী রেখে মাথা ন্যাড়া করে সোনা-রুপা, গোলাপ ফুলের পাপড়ি ও ২০ লিটার দুধ দিয়ে গোসল করেন। শপথও করেছেন জীবনে আর কোনোদিন প্রেম করবেন না। বিয়েও করবেন না তিনি।

প্রেমিক হাসেম আল ওসামা কালবেলা বলেন, কুড়িগ্রাম জেলার রৌমারি সদরের মোছা. নূপুর খাতুনের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় হয়। চার বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল আমাদের। আমার সব কিছু জানত সে। আমাকে বলত তোমার কিছু থাকা লাগবে না। আমাকে ছাড়া জীবনে অন্য কাউকে বিয়ে করবে না বলে শপথ করেছিল।

তিনি বলেন, কয়েকদিন আগে আমি বেকার সেই অজুহাত দেখিয়ে প্রেমের সম্পর্কের বিচ্ছেদ ঘটায়। বিষয়টি আমি মেনে নিতে পারিনি।

হাসেম আল ওসামা আরও বলেন, বন্ধুরা আমাকে অনেক বুঝিয়ে দুধ দিয়ে গোসল করার পরামর্শ দেন। যে কারণে ২০ লিটার দুধ দিয়ে গ্রামবাসীর সামনে গোসল করি। শপথও করেছি। জীবনে আর কোনোদিন প্রেম করব না। বিয়েও করব না।

তাড়াশ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আকতার হোসেন বলেন, বিষয়টি আমি শুনেছি। ছেলেটির সঙ্গে একটি মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি মেয়েটির বিয়ে হয়ে যায়। এতে মনঃক্ষুণ্ন হয় হাসেমের। রাগে-দুঃখে হাসেম নিজ মাথা ন্যাড়া করে দুধ দিয়ে গোসল করেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com