1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
প্রবাসী ভাই মাদকের প্রতিবাদ করায় ফেসবুক লাইফে চাচাতো ভাইকে হাতুড়ি পেটার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
মেহেন্দীগঞ্জে এসআরবি-৮-এর অভিযান, ৮ কেজি গাঁজাসহ গ্রেফতার ১ বরিশালে ৮ মামলার আসামি ‘বোমা জামাল’ গ্রেপ্তার, ককটেল বিস্ফোরণে আহত ৩ নাটোরের বনপাড়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ১০; আহত অন্তত ১৫ বার্থীতে পূজা মণ্ডপে মাদক-সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে দুই চেয়ারম্যান প্রার্থীর ঐক্যবদ্ধ ঘোষণা বানারীপাড়ায় জাল পর্চা সরবরাহের দায়ে এক ব্যক্তিকে ১ মাসের কারাদণ্ড রাজশাহী সীমান্তে বিজিবি পৃথক অভিযানে’ একটি ইঞ্জিন চালিত নৌকাসহ ভারতীয় মাদকদ্রব্য জব্দ নড়াইল সদর উপজেলা বিএনপির উদ্যোগে সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত ঝালকাঠিতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ঢাকা জেলা ডিবির পৃথক অভিযান, ৫৮৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ কক্সবাজারে রিসোর্টের আগুনে বরগুনার একই পরিবারের তিনজনের মৃত্যু

প্রবাসী ভাই মাদকের প্রতিবাদ করায় ফেসবুক লাইফে চাচাতো ভাইকে হাতুড়ি পেটার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ৩৯৮ বার পড়া হয়েছে

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধিঃ- প্রবাসে থেকে মাদকের বিরুদ্ধে ফেসবুক লাইফ দেয়াকে কেন্দ্র করে প্রবাসীর চাচাতো ভাই কে হাতুড়ি পেটা করেছে স্থানীয় মাদক কারবারিরা । মাদারীপুরের কালকিনি উপজেলার সিডিখান ইউনিয়নে ৮ নং ওর্য়াডের নতুন চরদৌলত খা এলাকায় এই ঘটনা ঘটে।

ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, গত ২৬ জুন এলাকার সৌদি প্রবাসী শিরাজ খান তার ফেসবুক আইডিতে এলাকার মাদক কারবারিদের বিরুদ্ধে একটি ফেসবুক লাইফ দেন তারই জেরে বৃহস্পতিবার সকালে শিরাজ খানের দুসম্পর্কের চাচাতো ভাই সাহাবুল খানের (৫৫) বাড়িতে এসে গালাগাল করে, এলাকর একই এলাকার বাসার কবিরাজের ছেলে আলামিন (২৭), কুদ্দুস কবিরাজের ছেলে সাহা(২৮), শিরাজ সরদারের ছেলে সাহা (২৮) হারুন খার ছেলে হানিফাসহ প্রায় ৭-৮ জন। বাড়িতে না পেয়ে হুমকিদামকি দিয়ে যায়। পরে পথিমধ্যে মধ্যে সাহাবুল খানকে একা পেয়ে আলামিনের নেতৃত্বে হাতুড়ি ও লোহার পাইপ নিয়ে হামলা চালায় তার দলবল। হামলায় সাহাবুল খান গুরুত্বর আহত হলে স্থানীয়দের সহোযোগিতায় তার পরিবার তাকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন।

আহতের স্ত্রী রানি আক্তার বলেন, আমি এই সন্ত্রাসীদের বিচার চাই, আমি মামলা করবো। এবিষয়ে সৌদি প্রবাসী শিরাজ খানের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্য শিকার করে বলেন, আমার ফেসবুক লাইফ কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে। এরা চিহ্নিত মাদক কারবারি। এরা যুবসমাজকে ধ্বংস করে দিচ্ছে। এদের বিচাকর চাই। এব্যাপারে কালকিনি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন বলেন, এবিষয়ে এখনো কোন অভিযোগ পাইনি , অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com