1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
পদ্মা সেতু দক্ষিণ থানা পুলিশের অভিযানে ৫৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার-২ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| বৃহস্পতিবার| দুপুর ১২:১৭|
সংবাদ শিরোনামঃ
নড়াগাতীর প্রত্যন্ত গ্রামে শীতার্তদের পাশে জামায়াতে ইসলামী গ্রামবাংলার হারিয়ে যেতে বসা জারী গানের সুরে আবারও মুখর নড়াগাতী কালিয়ায় শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিতকরণে কর্মশালা অনুষ্ঠিত মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইতালি প্রবাসী ও বিদ্যুৎ কর্মকর্তাসহ একেই বংশের ১৩ টি বসত ঘড়ে অগ্নিসংযোগ লুটপাট কালিয়া স্বাধীন প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ও নতুন কমিটি অনুমোদন। গৌরনদীতে নারী ভোটারদের অংশগ্রহণ ও গণভোট বিষয়ে সচেতনতামূলক উঠান বৈঠক। গৌরনদীতে মৎস্যজীবীদের মাঝে বকনা বাছুর বিতরণ। কালিয়ায় কাঠ পোড়ানো ও লাইসেন্স বিহীন ইটভাটায় দুই লাখ টাকা জরিমানা মাদারীপু‌রে কাভার্ট ভ‌্যা‌নের চাপায় ভ্যটারী চালিত ভ্যানের ৩ যাত্রী নিহত, আহত-২”সড়‌কে আগুন জ্বা‌লি‌য়ে চলাচল বন্ধ করে দিয়েছে বিক্ষুব্ধ জনতা” কালিয়ার মূলশ্রী গ্রামে ইয়ং বয়েজ ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

পদ্মা সেতু দক্ষিণ থানা পুলিশের অভিযানে ৫৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার-২

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ২৩৪ বার পড়া হয়েছে

 

মীর ইমরান
স্টাফ রিপোর্টার, মাদারীপুর–

শরিয়তপুর জাজিরার পদ্মা সেতু দক্ষিণ থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৫৫০ পিছ ইয়াবাসহ পলাশ মৃধা ও ইমরান হাওলাদার নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

পদ্মা সেতুর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার ( ওসি) নকিব আকরামের নেত্রীত্বে পুলিশের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে মাদকের একটি বড় চালান শরিয়তপুর জাজিরার নাওডোবার পদ্মা সেতুর দক্ষিণ থানার নিকট বতি এলাকায় হাত বদল হবে, এ সংবাদের ভিত্তিতে,নাওডোবা জমাদ্দার ষ্টান্ডার্ড থেকে ৫৫০ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেন।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বেলা ২টার সময় পদ্মা সেতু দক্ষিণ থানার পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে শরিয়াতপুরের পদ্মা সেতু দক্ষিণ থানার বাস ষ্টান্ডার্ড থেকে ৫৫০ইয়াবাসহ মাদারীপুর জেলার শিবচর থানার কাদিরপুর ৬ নং ওয়ার্ডের অখিল উদ্দিন মুন্সীর কান্দি এলাকার মৃত্যু আঃ খালেক মৃধা ছেলে মোঃ পলাশ মৃধা (৩২),একিই গ্রামের মৃত্যু আবুল কালাম হাওলাদারের ছেলে মোঃ ইমরান হাওলাদার (৩৪), আটক করে।

এবিষয়ে খোঁজ নিয়ে জানা যায় মোঃ পলাশ মৃধা দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। আগেও বড় বড় ইয়াবার চালানসহ একাধিক বার আটক হয়েছেন মোঃ পলাশ মৃধা। দেশের বিভিন্ন থানায় রয়েছে মোঃ পলাশ মৃধার নামে মাদকের একাধিক মামলা ।

পদ্মা সেতু দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি ) নকিব আকরাম বলেন,পদ্মা সেতু দক্ষিণ থানা পুলিশ সব সময়ই মাদকের বিরুদ্ধে সোচ্চার তারেই ধারাবাহিকতায় মাদক নির্মূলে পদ্মা সেতু দক্ষিণ থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী পলাশ মৃধা ও ইমরান হাওলাদার নামের দুই জনের থেকে ৫৫০পিছ ইয়াবা পাচারে সময় হাতে নাতে ধরা হয়। আসামীদের গ্রেফতার করে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আসামিদের আদালতে সোপর্দ করা হবে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাদকের বিরুদ্ধে তাদের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com