1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
নড়াইল-১ আসনে বিএনপি বিশ্বাস জাহাঙ্গীর আলমের নির্বাচনী জনসভা হাজারো মানুষের ঢল, - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
ভূমি সেবায় আস্থা ফেরানো এসিল্যান্ড মহেশ্বরের বদলি, হতাশ উজিরপুরবাসী গৌরনদীর টরকি বন্দরে ‘টরকি হিউম্যান রাইটস’-এর যাত্রা শুরু, উদ্বোধনের পর বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে সাংবাদিকদের আইন ও পেশাগত দায়িত্ববিষয়ক প্রশিক্ষণ নড়াইলে মাদরাসা ছাত্র ধর্ষণ মামলায় শিক্ষক মিরাজের যাবজ্জীবন দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের দুধে পোকা, বিভিন্ন বিদ্যালয় পরিদর্শনে ইউএনও ওয়ার্ল্ড ভিশনের প্রয়াসে রামপাল উপজেলাকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও স্কুল বহির্ভূত শিশু মুক্ত ঘোষণা  নারী থেকে পুরুষ হওয়ার আকাঙ্ক্ষা, অস্ত্রোপচারের পর যুবতীর মৃত্যু গৌরনদীতে ‘আজকের পেপার’-এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি জনবান্ধব নেতৃত্বে বদলে যাচ্ছে মোহনপুর, সেবা পৌঁছাচ্ছে জনগণের দোরগোড়ায় বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ

নড়াইল-১ আসনে বিএনপি বিশ্বাস জাহাঙ্গীর আলমের নির্বাচনী জনসভা হাজারো মানুষের ঢল,

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪১৫ বার পড়া হয়েছে

 

মোঃ মনিরুজ্জামান চৌধুরী, নড়াইলঃ-

নড়াইল-১ (৯৩) সংসদীয় আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি মনোনীত প্রার্থী জননেতা আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলমের নির্বাচনী জনসভা ব্যাপক জনসমাগম ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি ’২৬) বিকাল ৩টায় কালিয়া সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধানের শীষের মনোনীত প্রার্থী, নড়াইল জেলা বিএনপির সভাপতি জননেতা আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম।

জনসভায় সভাপতিত্ব করেন কালিয়া পৌর বিএনপির সভাপতি শেখ সেলিম হোসেন। সঞ্চালনার দায়িত্ব পালন করেন কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স. ম. ওয়াহিদুজ্জামান (মিলু)।

জনসভায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। দুপুরের পর থেকেই জনসভাস্থলে মানুষের ঢল নামে। মাঠ ও আশপাশের এলাকা কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।

প্রধান অতিথির বক্তব্যে বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন,
“এই দেশ ও দেশের মানুষ আজ ভোটাধিকার ও গণতন্ত্র থেকে বঞ্চিত। বিএনপি জনগণের অধিকার ফিরিয়ে দিতে রাজপথে আন্দোলন করছে এবং নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চায়।”

তিনি আরও বলেন, নড়াইল-১ আসনের সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যখাতে অগ্রগতির জন্য ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে শক্তিশালী করার কোনো বিকল্প নেই।

সভাপতির বক্তব্যে শেখ সেলিম হোসেন বলেন, কালিয়া তথা নড়াইলের মানুষ বিশ্বাস জাহাঙ্গীর আলমের নেতৃত্বে ঐক্যবদ্ধ। এই জনসমাগম প্রমাণ করে জনগণ ধানের শীষের পক্ষে রায় দিতে প্রস্তুত।

জনসভা চলাকালে “ধানের শীষে ভোট দিন”, “বিএনপি জিন্দাবাদ”, “বিশ্বাস জাহাঙ্গীর আলম জিন্দাবাদ”—এই স্লোগানে আকাশ-বাতাস প্রকম্পিত হয়ে ওঠে। হাজার হাজার মানুষের অংশগ্রহণে জনসভাটি রূপ নেয় এক বিশাল জনসমুদ্রে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com