1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
নড়াইলে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩৮ পরিবারের মাঝে ঢেউটিন ও অনুদানের চেক বিতরণ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কালিয়ায় শাড়ি ও ধূতি বিতরণ। পরিবারের পাশাপাশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোও পরিষ্কার রাখতে হবে: এমপি খোকন তালুকদার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কালিয়ায় শাড়ি ও ধূতি বিতরণ। প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে —জহির উদ্দিন স্বপন গৌরনদীতে ৭৮ তম ক্রেডিট ইউনিয়ন দিবস পালিত গৌরনদীতে ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প লালমনিরহাট ও কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবির চার অভিযান, সাড়ে ৬ লাখ টাকার মাদক জব্দ উখিয়ার ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত ১০; ফায়ার সেফটি নিয়ে গুরুতর প্রশ্ন প্রধানমন্ত্রীর রাজশাহী ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শন ঘিরে নিরাপত্তা প্রস্তুতি জোরদার ঢাকের তালে উৎসবের আমেজ, মহাসপ্তমীতে মণ্ডপে মণ্ডপে সম্প্রীতির মিলনমেলা

নড়াইলে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩৮ পরিবারের মাঝে ঢেউটিন ও অনুদানের চেক বিতরণ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ১২৯ বার পড়া হয়েছে

 

মো. মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল প্রতিনিধিঃ-

নড়াইল সদর উপজেলায় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩৮টি পরিবারের মাঝে গৃহ নির্মাণের জন্য ঢেউটিন ও নগদ অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

বুধবার (৮ জুলাই) সকাল ১১টায় নড়াইল সদর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক।

এ সময় আরও উপস্থিত ছিলেন নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা টি. এম. রাহসিন কবীর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোছা. মেহেরুননেছা, নড়াইল-২ আসনের সংসদ সদস্যের প্রতিনিধি আব্দুল্লাহ আল আমিনসহ উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এসব পরিবারের মাঝে গৃহ নির্মাণ সহায়তা হিসেবে ঢেউটিন ও অনুদানের চেক বিতরণ করা হয়।

প্রয়োজন অনুযায়ী প্রতিটি পরিবারকে ১ বান্ডেল থেকে সর্বোচ্চ ৪ বান্ডেল পর্যন্ত ঢেউটিন দেওয়া হয়েছে। পাশাপাশি প্রতি বান্ডেল ঢেউটিনের বিপরীতে ৩ হাজার টাকা করে অনুদানের চেক প্রদান করা হয়।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার সবসময় রয়েছে। এই সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ঘর পুনর্নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com