1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
নড়াইলের  নড়াগাতীতে ‘নড়াগাতী মডেল প্রেসক্লাব’-এর আত্মপ্রকাশ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| বিকাল ৪:১৫|
সংবাদ শিরোনামঃ
মাদারীপুরে ট্রাক ও সংবাদ পত্রের পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চলক নিহত, আহত অন্তত ৫-জন সবুজায়নে প্রশংসনীয় উদ্যোগ: মাউলী ইউনিয়নে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ দেবীগঞ্জে রাত ৭টার পর উপজেলা পরিষদ পুকুরপাড়ে অবস্থান নিষিদ্ধ নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের কঠোর নির্দেশনা,, মাদারীপুরে বসতবাড়ির গাছ কেটে নেওয়ার অভিযোগ  বরিশালে দক্ষিণ বঙ্গ সাহিত্য পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন, অভিষেক ও সাংস্কৃতিক আয়োজন গৌরনদীতে অবৈধ দখলে থাকা ভিপি জমি ও চান্দিনা ভিটি পরিদর্শন, বকেয়া আদায় জোরদার সন্ত্রাস, মাদক ও অপরাধ দমনে বোয়ালিয়া থানার চমকপ্রদ সাফল্য নওগাঁর নিয়ামতপুরে ক্রয় কৃত সম্পত্তি জবরদখল করে বাড়ি নির্মাণের অভিযোগ গৌরনদী শিশু একাডেমির উদ্যোগে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন পহরডাঙ্গা ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নড়াইলের  নড়াগাতীতে ‘নড়াগাতী মডেল প্রেসক্লাব’-এর আত্মপ্রকাশ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৪৮ বার পড়া হয়েছে

 

মোঃ মনিরুজ্জামান চৌধুরী, নড়াইলঃ-

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার অধীনে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সমন্বয়ে আত্মপ্রকাশ করেছে ‘নড়াগাতী মডেল প্রেসক্লাব’ নামে একটি নতুন সংগঠন।

সম্প্রতি নড়াগাতী মডেল প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘোষণা করা হয়। অনুষ্ঠানে বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব বিশ্বাস আসজাদুর রহমান মিঠুকে প্রধান উপদেষ্টা করে ৭ সদস্যবিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়।

উপদেষ্টা কমিটিতে প্রধান উপদেষ্টা হিসেবে বিশ্বাস আসজাদুর রহমান মিঠু ছাড়াও উপদেষ্টা হিসেবে রয়েছেন— খান মতিয়ার রহমান, বি এম বরকতউল্লাহ, ডাঃ বুলবুল কবীর, সৈয়দ মিজানুর রহমান, সরাফাত হোসেন সবো, চৌধুরী সাখাওয়াত হোসেন ঝুনু ও আলহাজ্ব কোবাদ সিকদার।

একই সঙ্গে মোঃ মনিরুজ্জামান চৌধুরীকে আহ্বায়ক এবং মোঃ সোহাগ শেখকে সদস্য সচিব করে ৬ সদস্যের একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। আহ্বায়ক কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন মোঃ রাসেল মোল্লা; সদস্য হিসেবে রয়েছেন মোঃ তৈয়েবুর রহমান, আব্দুল কাদের সিকদার ও খান মফিজুর রহমান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অত্র সংগঠনের পৃষ্ঠপোষক  খান সুমন রানা। উপস্থিত সাংবাদিকরা বলেন, নড়াগাতীতে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার বিকাশ, পেশাগত মানোন্নয়ন এবং সাংবাদিকদের ঐক্য সুদৃঢ় করতেই এই প্রেসক্লাবের আত্মপ্রকাশ।

নতুন এ সংগঠনটি স্থানীয় গণমাধ্যমকর্মীদের মধ্যে পেশাগত সংহতি বৃদ্ধি এবং সমাজের বিভিন্ন সমস্যা-সম্ভাবনা তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com