1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
ধ্বংসের মুখে কবিয়াল বিজয় সরকারের ভিটা, হতাশ দর্শনার্থীরা, সংরক্ষণের দাবি সংস্কৃতিপ্রেমীদের - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
সন্ত্রাস দমনে দেশের সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে~ হেলাল আসন্ন গোপালপুর ইউনিয়নকে উন্নত স্বপ্ন দেখাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী নাজমুল খন্দকার”জনগণের সমর্থনের প্রত্যাশা তেরখাদায় প্রশাসনের উদ্যোগে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটি সভা গৌরনদীতে শিক্ষার্থীদের নৈতিকতা ও সততার শিক্ষায় সততা স্টোর উদ্বোধন  রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান, ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ উজিরপুরে এসআরবি-৮-এর অভিযানে মাদক কারবারি গ্রেফতার, ইয়াবা-গাঁজাসহ নগদ টাকা জব্দ দেবীগঞ্জকে পরিচ্ছন্ন নগরী গড়তে পৌর বিএনপির উদ্যোগ, চলবে নিয়মিত অভিযান মাদারীপুরে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে অসকসের আলোচনা সভা ও প্রীতিভোজ অনুষ্ঠিত বাচসাসের নেতৃত্বে আবদুর রহমান-রাহাত সাইফুল, সম্পাদকীয় পদেও নতুন মুখ তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজধানীতে অভিযান, গৌরনদীর ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

ধ্বংসের মুখে কবিয়াল বিজয় সরকারের ভিটা, হতাশ দর্শনার্থীরা, সংরক্ষণের দাবি সংস্কৃতিপ্রেমীদের

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ১০ মে, ২০২৬
  • ২০৩ বার পড়া হয়েছে

 

মোঃ মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল প্রতিনিধিঃ-

বাংলা লোকসংগীতের কিংবদন্তি চারণ কবি বিজয় সরকার–এর জন্মভিটা আজ অযত্ন ও অবহেলায় ধ্বংসের মুখে। নড়াইল সদর উপজেলার প্রত্যন্ত ডুমদি গ্রামে অবস্থিত এই ঐতিহাসিক বসতভিটা যথাযথ সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের অভাবে দিন দিন জরাজীর্ণ হয়ে পড়ছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত দর্শনার্থীরা সেখানে গিয়ে হতাশা প্রকাশ করছেন।

“তুমি জানো না রে প্রিয়”, “আমার পোষা পাখি উড়ে যাবে সজনী”, “এ পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে”—এমন অসংখ্য কালজয়ী গানের স্রষ্টা বিজয় সরকার ১৯০৩ সালের ২০ ফেব্রুয়ারি নড়াইলের ডুমদি গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর প্রকৃত নাম ছিল বিজয় অধিকারী। সংগীত ও লোকসাহিত্যে অসামান্য অবদানের জন্য তিনি “সরকার” উপাধিতে ভূষিত হন। তিনি একাধারে গীতিকার, সুরকার ও শিল্পী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মুক্তিযুদ্ধসহ বিভিন্ন সামাজিক ও মানবিক বিষয় নিয়ে প্রায় ১ হাজার ৮০০ গান রচনা করেন এই কিংবদন্তি শিল্পী। ১৯৮৫ সালে ভারতের পশ্চিমবঙ্গে তাঁর মৃত্যু হয়। পরবর্তীতে ২০১৩ সালে শিল্পকলায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে মরণোত্তর একুশে পদকে ভূষিত করা হয়।

সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, ডুমদির বিলের মাঝখানে অবস্থিত কবিয়ালের বসতভিটার চারপাশে কোনো সীমানাপ্রাচীর নেই। অরক্ষিত অবস্থায় পড়ে আছে পুরো এলাকা। উত্তর পাশে থাকা দুই কক্ষবিশিষ্ট ছোট ঘরটির দরজা-জানালা উইপোকায় আক্রান্ত। একটি কক্ষে ধান সংরক্ষণ করা হয়েছে, অন্য কক্ষে পড়ে আছে পুরোনো খাট ও বাক্স—যা অযত্নে নষ্ট হচ্ছে।ঘরের সামনে একটি ছোট মন্দিরে ভক্তরা নিয়মিত পূজা-অর্চনা করেন। দক্ষিণ পাশে “বিজয় সংসদ” নামে একটি ছোট কার্যালয় ও আধাপাকা দোচালা ঘর থাকলেও সেগুলোর অবস্থাও খুব একটা ভালো নয়।

স্থানীয় শিল্পী ও সংস্কৃতিপ্রেমীরা অভিযোগ করে বলেন, বিজয় সরকারের গান সংরক্ষণ ও প্রচারের জন্য কার্যকর কোনো প্রাতিষ্ঠানিক উদ্যোগ নেই। লোকসংস্কৃতির এই মহান শিল্পীকে নিয়ে গবেষণা, তাঁর গান সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সরকারের আরও বড় ভূমিকা রাখা প্রয়োজন।

লোকসংগীত শিল্পী প্রতুল হাজরা বলেন, “বাংলাদেশের লোকসংস্কৃতির অন্যতম ধারক-বাহক ছিলেন বিজয় সরকার। অথচ তাঁর স্মৃতি সংরক্ষণে আমরা এখনো যথেষ্ট উদ্যোগ নিতে পারিনি।”

সিনিয়র সাংবাদিক সুলতান মাহমুদ বলেন, “বিজয় সরকারের চেতনা ও সংগীত নিয়ে গবেষণা হওয়া উচিত। তরুণ প্রজন্মের কাছে তাঁকে পৌঁছে দিতে রাষ্ট্রীয়ভাবে আরও উদ্যোগ প্রয়োজন।”

দর্শনার্থীরা জানান, কবিয়ালের বাড়িতে বসার ব্যবস্থা নেই, নেই নিরাপদ যাতায়াত বা বিশুদ্ধ পানির সুবিধাও। বিশেষ করে বাড়িতে যাওয়ার একমাত্র সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। বর্ষা মৌসুমে সড়কটি পানির নিচে তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়তে হয় স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীদের।

দর্শনার্থী শুভ সরকার ও কৃপাচার্য বিশ্বাস বলেন, “বিজয় সরকারের বসতভিটা সংরক্ষণে দ্রুত সীমানাপ্রাচীর নির্মাণ, একজন তত্ত্বাবধায়ক নিয়োগ এবং একটি স্মৃতি সংগ্রহশালা প্রতিষ্ঠা করা জরুরি।”

এ বিষয়ে নড়াইলের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম বলেন, “বিজয় সরকারের বাড়ির পুরোনো ঘর সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বাড়ির চারপাশে সীমানাপ্রাচীর নির্মাণের পরিকল্পনাও রয়েছে। তাঁর স্মৃতি সংরক্ষণে জেলা প্রশাসন কাজ করছে।”

সংস্কৃতিপ্রেমীদের মতে, যথাযথ উদ্যোগ গ্রহণ করা না হলে বাংলা লোকসংস্কৃতির এই উজ্জ্বল নক্ষত্রের স্মৃতিচিহ্ন একদিন হারিয়ে যাবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com