1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
দেবীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটি গঠন,, - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
আগৈলঝাড়ায় খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি আধুনিক তথ্য কমপ্লেক্সের মাধ্যমে তথ্যসেবাকে প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব করা হবে – তথ্য ও সম্প্রচার মন্ত্রী দেবীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটি গঠন,, গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় চোরাচালানী মালামাল এবং মাদকদ্রব্য জব্দ নড়াইলের কালিয়ায় অবৈধ জাল ও চায়না দুয়ারী: ছয় হাজার টাকা জরিমানা রামপালে ৭০০ শিক্ষার্থীর মাঝে  ফলজ ও বনজ উদ্ভিদ বিতরণ  জমিজমা বিরোধ গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর গৌরনদীতে খালেদা জিয়ার জন্মদিনে দোয়া ও মিলাদ মাহফিল দেবীগঞ্জে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

দেবীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটি গঠন,,

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

 

মোমিন ইসলাম সরকার, দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধিঃ-

পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌর শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দেবীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে আতিকুর রহমানকে সভাপতি এবং ওয়ারেছুর রহমান নয়নকে সহ-সভাপতি নির্বাচিত করা হয়েছে।

কমিটি গঠন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনী বসুনিয়া, জিয়া পরিষদ পঞ্চগড় জেলা শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান চৌধুরী, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ার শাহাদাত, সোহেল শাহাজাদা, দেবীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক মুশফিকুর রহমান রাজু, দেবীগঞ্জ উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক নুরে আলম টুটুল, দেবীগঞ্জ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম লিটন, সাদেকুজ্জামান হিরাসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।

নবগঠিত কমিটির সভাপতি আতিকুর রহমান ও সহ-সভাপতি ওয়ারেছুর রহমান নয়ন ছাড়াও সদস্য হিসেবে রয়েছেন মাসুদ রানা, নুর বানু, লুনা পাটোয়ারী, মীনা রানী, হুমায়ুন কবির, সহিদার রহমান ও নাজমা বেগম। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম কমিটির সঙ্গে দায়িত্ব পালন করবেন।

নবগঠিত ম্যানেজিং কমিটির সদস্যরা বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও উন্নত করা এবং শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com