1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
দেবীগঞ্জে জামায়াতের আমির গ্রেফতার - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ১০:১৬|
সংবাদ শিরোনামঃ
উজিরপুরে কৃষকের জমি দখলের চেষ্টা, বিএনপি নেতাসহ অর্ধশতাধিকের বিরুদ্ধে অভিযোগ নড়াগাতীর খাশিয়ালের সড়ক উন্নয়ন কাজ চলমান, এলাকাবাসীর মধ্যে উচ্ছ্বাস বাটাজোড় বাজারে অবৈধ দখল উচ্ছেদ, রাস্তা প্রশস্ত ও খাল পুনরুদ্ধার কার্যক্রম শুরু পঞ্চগড়ে পুকুরে বিষ প্রয়োগ, লাখ টাকার মাছ নিধনের অভিযোগ,, জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে গৌরনদীতে পরিকল্পনা সভা। রামপাল সরকারি কলেজে এইস এস সি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া দেবীগঞ্জে বিএডিসি খামারে ধইঞ্চা চাষে সাফল্য, বদলে যাচ্ছে উত্তরবঙ্গের কৃষি চিত্র আইনশৃঙ্খলা সমন্বয় সভায় গ্রাম আদালত নিয়ে আলোচনা। রাজশাহীতে প্রভাবশালী ভূমিদস্যুদের বিরুদ্ধে মাদক নিরাময় কেন্দ্র পরিচালকের সংবাদ সম্মেলন কালিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

দেবীগঞ্জে জামায়াতের আমির গ্রেফতার

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ৩ জানুয়ারি, ২০২৪
  • ৩৩১ বার পড়া হয়েছে

মোঃ মোমিন ইসলাম সরকার দেবীগঞ্জ পঞ্চগড় প্রতিনিধিঃ-পঞ্চগড়ের দেবীগঞ্জে উপজেলা জামায়াতের আমির মোঃ আবুল বাশার বসুনিয়া (৪৫) কে গ্ৰেপ্তার করেছে দেবীগঞ্জ- থানা পুলিশ।

বুধবার (৩ জানুয়ারি) দুপুর ২.০০ ঘটিকার সময় দেবীগঞ্জ- উপজেলার ৭ নং টেপ্রীগঞ্জ বাজার থেকে তাকে গ্ৰেপ্তার করেন পুলিশ।

গ্ৰেপ্তার আবুল বাশার বসুনিয়া উপজেলার ৭ নং টেপ্রীগঞ্জ ইউনিয়নের বিলাসী বাজার এলাকার গাজীউর রহমান বসুনিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, টেপ্রীগঞ্জ বাজারে দলীয় নেতাকর্মীদের নিয়ে নির্বাচন বিরোধী প্রচারণা চালাচ্ছেন দেবীগঞ্জ- উপজেলা জামাতের আমির। এমন সংবাদের ভিত্তিতে দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সরকার ইফতেখারুল মোকাদ্দেমের নেতৃত্বে অভিযান পরিচালনা করে তাকে গ্ৰেপ্তার করা হয়।

দেবীগঞ্জ উপজেলা জামায়াতের আমিরকে গ্ৰেপ্তারের বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, “তাকে পুরনো মামলায় গ্ৰেপ্তার দেখানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হবে।”

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com