1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
দেবীগঞ্জের কালীগঞ্জে রাস্তার গাছ কেটে নিলেন ইউপি সদস্য,, - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| বৃহস্পতিবার| সকাল ১১:৫৫|
সংবাদ শিরোনামঃ
নড়াগাতীর প্রত্যন্ত গ্রামে শীতার্তদের পাশে জামায়াতে ইসলামী গ্রামবাংলার হারিয়ে যেতে বসা জারী গানের সুরে আবারও মুখর নড়াগাতী কালিয়ায় শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিতকরণে কর্মশালা অনুষ্ঠিত মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইতালি প্রবাসী ও বিদ্যুৎ কর্মকর্তাসহ একেই বংশের ১৩ টি বসত ঘড়ে অগ্নিসংযোগ লুটপাট কালিয়া স্বাধীন প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ও নতুন কমিটি অনুমোদন। গৌরনদীতে নারী ভোটারদের অংশগ্রহণ ও গণভোট বিষয়ে সচেতনতামূলক উঠান বৈঠক। গৌরনদীতে মৎস্যজীবীদের মাঝে বকনা বাছুর বিতরণ। কালিয়ায় কাঠ পোড়ানো ও লাইসেন্স বিহীন ইটভাটায় দুই লাখ টাকা জরিমানা মাদারীপু‌রে কাভার্ট ভ‌্যা‌নের চাপায় ভ্যটারী চালিত ভ্যানের ৩ যাত্রী নিহত, আহত-২”সড়‌কে আগুন জ্বা‌লি‌য়ে চলাচল বন্ধ করে দিয়েছে বিক্ষুব্ধ জনতা” কালিয়ার মূলশ্রী গ্রামে ইয়ং বয়েজ ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

দেবীগঞ্জের কালীগঞ্জে রাস্তার গাছ কেটে নিলেন ইউপি সদস্য,,

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ১৮৬ বার পড়া হয়েছে

মোঃ মোমিন ইসলাম সরকার দেবীগঞ্জ পঞ্চগড় প্রতিনিধিঃ-পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দন্ডপাল ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যদের বিরুদ্ধে রাস্তার সরকারি গাছ কেটে নিয়ে বিক্রি করার অভিযোগ উঠেছে।

জানা যায়, কালীগঞ্জ বাজারের পূর্ব পার্শ্বে সুন্দরদীঘি রাস্তায় সরকারি গাছ কেটে মশিউর রহমান বিক্রি করছেন মশিউর রহমান। তিনি দন্ডপাল ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দন্ডপাল ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য।

পুরাতন এ কাঁঠাল গাছের মূল্য প্রায় ২৫ হাজার টাকা। তবে বিক্রি করা কাঁঠাল গাছটি এলাকার কোন করাত কলে (স মিল) পাওয়া যায়নি।
গণমাধ্যম কর্মীরা ঘটনাস্থলে গেলে কালীগঞ্জ বাজারের স্থানীয় ব্যবসায়ীরা বলেন, গাছটি এলাকার বাহিরে বিক্রি করা হয়েছে।

দন্ডপাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজগর আলী গাছ কাটার বিষয়টি স্বীকার করে বলেন, মশিউর রহমান মেম্বার গাছ কাটার পরে আমাকে জানিয়েছে। তবে গাছ পরিষদের জমা হয়নি।

আরো জানা যায়, রাস্তার কাঁঠাল গাছটি স্থানীয় এক কাঠ ব্যবসায়ীর নিকট বিক্রি করে দেন।

বিষয়টি নিয়ে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, রাস্তার গাছ বিনা টেন্ডারে ইউপি সদস্য মশিউর রহমান কোন ক্ষমতা বলে কেটে নিয়ে যান। তবে মশিউর রহমানের সাথে যোগাযোগ করে তাকে না পাওয়ায় তার বক্তব্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com