1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
তেরখাদায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয় ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি মোঃ রবিউল হোসেন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
দেবীগঞ্জে বৃক্ষরোপণ ও পোনা মাছ অবমুক্ত করলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ ডেঙ্গু ঠেকাতে আগৈলঝাড়ায় ৩ মাসের পরিচ্ছন্নতা অভিযান শুরু পুলক চ্যাটার্জির বিদায়ে ভারী বরিশালের সাংবাদিক অঙ্গন, পরিবারের পাওনা নিয়ে প্রশ্ন গৌরনদীতে অপরাধ দমনে পুলিশের ‘বিট’ তৎপরতা, নলচিড়া বাজারে জনতার সঙ্গে মতবিনিময় ঢাকা-বরিশাল মহাসড়ক যেন মৃত্যুফাঁদ—আর কত প্রাণ গেলে মিলবে নিরাপদ সড়ক? অবৈধ দখলমুক্ত ও খাল পরিচ্ছন্ন রাখতে গৌরনদীতে প্রশাসনের অভিযান; শিগগিরই টরকী-বাশাইল খাল খননের ঘোষণা। নড়াইলের মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ চক্ষু বিশেষজ্ঞ থেকে শহীদ বুদ্ধিজীবী: ডা. আলিম চৌধুরীর জীবনের আলো আগৈলঝাড়ায় বিদ্যুতের ট্রান্সফরমার চুরি, কয়েক পরিবার বিদ্যুৎহীন দেবীগঞ্জে ৫ মাসের অন্তঃসত্ত্বা তরুণীর রহস্যজনক মৃত্যু,,

তেরখাদায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয় ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি মোঃ রবিউল হোসেন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ৬০৫ বার পড়া হয়েছে

সাগর কুমার বাড়ই ,তেরখাদা প্রতিনিধিঃ-ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন খুলনা জেলার তেরখাদা উপজেলা সদরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয় ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ রবিউল হোসেন।

সম্প্রতি বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনে আরা চম্পা এর অফিস কক্ষে নবনির্বাচিত সভাপতি মোঃ রবিউল হোসেনকে বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী অভিভাবকগণ , ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ এবং বিদ্যালয়ের কর্মচারীবৃন্দ ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন।

পরে এক মত বিনিময় সভা বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনে আরা চম্পা’ র সভাপতিত্ব অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি মোঃ রবিউল হোসেন।

বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ( অঃ দাঃ ) মোঃ জাহিদুর রহমান , ইখড়ি কাটেঙ্গা ফজলুল হক মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ( ভারপ্রাপ্ত ) মোঃ শারাফাত হোসেন দিপু , বিএনপি নেতা যথাক্রমে মোল্যা আজিজুর রহমান গাউস , মোঃ বিল্লাল হোসেন , মোল্লা দেলোয়ার হোসেন দিলু , মোঃ রবিউল ইসলাম লাখু ও মোঃ গোলজার আলম।

সভায় এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এবং বক্তৃতা করেন , বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন , শিক্ষক প্রতিনিধি মোঃ আব্দুল হাদি , সিনিয়র শিক্ষক যথাক্রমে মাওলানা ফয়জুল্লাহ ,পাখি বেগম , সম্পা সাহা , নুপুর সাহা , বাকী বিল্লাহ , সমাজসেবক মোঃ মহিবুল্লাহ , শেখ শরিফুল ইসলাম , মোঃ আল আমিন অপু।
সভায় এছাড়া অন্যান্য শিক্ষকমন্ডলী, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ এবং অভিভাবক গণ উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথির বক্তৃতায় বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ রবিউল হোসেন বলেন , তেরখাদা উপজেলা সদরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী ও স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নসহ সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করে শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয় কে একটি মডেল বিদ্যালয়ে রূপান্করিত করা হবে।
তিনি , বিদ্যালয়ের শিক্ষকদের আরও কঠোর শ্রম ও মেধা মনন কাজে লাগিয়ে শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করার জন্য গিরুত্বারোপ করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com