1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
তাড়াশে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| বিকাল ৩:৩৭|
সংবাদ শিরোনামঃ
বরিশালে দিনব্যাপী আয়োজন, থাকছে কমিটি ঘোষণা, কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধর্মপাশায় ইউনিয়ন বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও দলীয় প্রভাব বিস্তারের অভিযোগ, বহিষ্কারের দাবি রাজশাহীর মোহনপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩ মাদারীপুর রাজৈরে ‘হাতুড়িবাহিনী’র প্রধান মাজহারুল কে”গ্রেফতার করেছে পুলিশ ও র‍্যাব পানিসম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ সিনেটের সদস্য নির্বাচিত,, নড়াইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নতুন কমিটি গঠন সভাপতি দেলোয়ার, সম্পাদক আলী হাসান ডাসারের বালিগ্রামে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত। গৌরনদীতে আইন-শৃংখলা কমিটির মাসিক সভা কালিয়ার যোগানিয়ায় বাজারে উচ্ছেদ অভিযান নির্মিত হবে নতুন ভূমি অফিসের বাউন্ডারি ও গেট দেবীগঞ্জে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত, প্রধান অতিথি জেলা প্রশাসক শুকরিয়া পারভীন,,

তাড়াশে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ৪১৮ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি, মোঃ শাহাবুদ্দিন সেলিমঃ-সিরাজগঞ্জের তাড়াশে মাছ বহনকারী ট্রাক ও অটোভ্যানের মুখোমুখী সংঘর্ষে রন্জু ফকির (১৪) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে।

শুক্রবার (২০ অক্টোবর) সন্ধ্যায় তাড়াশ পৌরসভার পশ্চিম ওবদা বাঁধ এলাকায় ট্রাকশ্রমিক ইউনিয়ন অফিসের সামনে এ ঘটনা ঘটে।

নিহত রন্জু ফকির বিনসাড়া গ্রামের আরমান ফকিরের ছেলে এবং বিনসাড়া উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির এক জন ছাত্র ছিল।তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইউপি সদস্য ফিরোজুল ইসলাম।

প্রত্যাক্ষদর্শীরা জানান, মাছের ট্রাকটি লোড অবস্থায় উত্তর ওবদা বাঁধ থেকে দ্রুতগতিতে নিয়ে মোড় ঘুরতেই অটোভ্যানের সামনে সরাসরি সংঘর্ষ হয়। এ সময় ওই অটোভ্যানে বসে থাকা রন্জু ফকির ট্রাকের চাকার নিচে পড়ে ঘটনা স্থানেই নিহত হন। একইসাথে অটোভ্যানের চালক ও অন্য যাত্রী গুরুতর আহত হলে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ পর্যন্ত আহত দু’জন তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শহিদুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে ট্রাক চালককে আটক করা হয়েছে এবং ট্রাকটি জব্দ করা হয়েছে। সেই সাথে মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com