1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
ঝুলন্ত সেতু একনেক পাশ হওয়ার মিলাদ ও দোয়া শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে সকলের প্রতি আহ্বান - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| শুক্রবার| দুপুর ২:৪২|
সংবাদ শিরোনামঃ
পঞ্চগড়-নির্বাচনী আসন -২ বোদা-দেবীগঞ্জ বাসীর ফরহাদ হোসেন আজাদ এর প্রচারনার বার্তা,, গৌরনদীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে জহির উদ্দিন স্বপনের নির্বাচনী প্রচার প্রচারণা শুরু স্ত্রী হত্যার অভিযোগে স্বামী সজিবের ফাঁসির দাবিতে মানববন্ধন মাদারীপুরে ৩ আসনে শহীদ নাজমুলের কবর জিয়ারতের মধ্য দিয়ে আনিসুর রহমান তালুকদার খোকন এর নির্বাচনী প্রচারণা শুরু বরিশাল-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন যে পাঁচজন প্রার্থী। নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বহিষ্কার দলীয় নির্দেশ অমান্য করে প্রার্থী হওয়ায় ইঞ্জিনিয়ার সোবাহান বিএনপি থেকে বহিষ্কার বরিশালে ছয় সংসদীয় আসনে ৩৬ জনকে প্রতীক বরাদ্দ, পঞ্চগড়ের দেবীগঞ্জে ইটভাটার মালিক ও শ্রমিকদের বিরুদ্ধে মামলা ৪৮ ঘন্টার আল্টি ম্যাডাম মামলার শিথিল,,

ঝুলন্ত সেতু একনেক পাশ হওয়ার মিলাদ ও দোয়া শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে সকলের প্রতি আহ্বান

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ২০৪ বার পড়া হয়েছে

সফিকুল ইসলাম রানা, স্টাফ রিপোর্টারঃ- মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল। তিনি বলেন, আমাদের সবার মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির বিশ্বস্ত ঠিকানা হোক শেখ হাসিনা।

আগুন সন্ত্রাসকে রুখতে ক্ষমতার মঞ্চে শেখ হাসিনার কোনো বিকল্প নেই। বাংলাদেশকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে। আওয়ামী লীগকে, শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।

মতলব উত্তর ও দক্ষিণ উপজেলাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত দাবী মতলব-গজারিয়া ঝুলন্ত সেতু একনেক পাশ হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা এবং মিলাদ ও দোয়া উপলক্ষ্যে বুধবার (৮ নভেম্বর) বিকেলে মতলব উত্তর উপজেলার সাদুল্যাপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে বদরপুর হযরত সোলাইমান শাহ্ (রঃ) জামে মসজিদ ও মাজার শরীফে মতলব-গজারিয়া ঝুলন্ত সেতু একনেক পাশ হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা এবং মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল উপরোক্ত কথা বলেন।

নুরুল আমিন রুহুল বলেন, মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলার অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করার লক্ষ্যে আবারো নৌকায় ভোট দিতে হবে।

তিনি বলেন, আগুন সন্ত্রাসের বিরুদ্ধে, ভোট চুরির বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, ভোট জালিয়াতির বিরুদ্ধে, ভুয়া ভোটারের বিরুদ্ধে, লুটপাটের বিরুদ্ধে, হাওয়া ভবনের বিরুদ্ধে, অর্থপাচারের বিরুদ্ধে খেলা হবে। আবারো হবে, নির্বাচনে হবে, আন্দোলনে হবে। সবাই প্রস্তুত? হাত তোলেন। শেখ হাসিনা ডাক দিলে সবাই প্রস্তুত?
আমাদের সবার চেতনায় বঙ্গবন্ধু, আমাদের সবার নিঃশ্বাসে বঙ্গবন্ধু, আমাদের বিশ্বাসে বঙ্গবন্ধু- উল্লেখ করে নুরুল আমিন রুহুল বলেন, বাংলাদেশ যতদিন থাকবে ততদিনে বঙ্গবন্ধুর মৃত্যু নেই। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাজ করছেন তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোনার বাংলা গড়ার জন্য আমরা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কাজ করে যাব।
তিনি বলেন, মৃত্যুর মিছিলে দাঁড়িয়ে যিনি জীবনের জয়গান গান, তার নাম শেখ হাসিনা। সারা বিশ্বে তিনি আজ সমাদৃত। নিজেদের টাকায় পদ্মা সেতু করে সবাইকে অবাক করে দিয়েছেন। সেজন্য বিরোধীদের অন্তরজ্বালা ধরেছে। তাকে নির্বাচনে হারাতে পারবে না বলেই ষড়যন্ত্র করছে তারা।

সাদুল্ল্যাপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিল্লাল হোসেনের সভাপতিত্বে সাবেক ছাত্র নেতা আনিছ পাটোয়ারীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, হযরত সোলাইমান শাহ্ (রঃ) জামে মসজিদ ও মাজার শরীফের খাদেম মতিউর রহমান লাল মিয়া, ফরাজীকান্দি ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রেজাউল করিম, বাগানবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, বাগানবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল হোসেন, জেলা সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রহমত উল্ল্যা চৌধুরী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ওসমান গনি শিকদার, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আবদুর রব প্রধান, উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক জসিম উদ্দিন সরকার, উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুর নবী খাঁন, যুবলীগ নেতা জিকে ফয়সাল, ওমর খাঁন, ছেংগারচর পৌর কাউন্সিল সবুজ বেপারি, সাবেক ছাত্র নেতা রফিকুল ইসলাম রানা, সাদুল্যাপুর ইউপি সদস্য শিপলু শিকদার, মজনু মেম্বার, হালিম, বাগানবাড়ি ইউপি সদস্য নজরুল ইসলাম, সাইফুল ইসলাম সুমন, সাদুল্যাপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি জসিম উদ্দিন বেপারী প্রমুখ।

বিকাল সাড়ে তিনটায় বাগানবাড়ী ইউনিয়ন শ্রী রায়েরচর বাংলা বাজার সিএনজি ষ্ট্যান্ডে বিএনপি জামায়াত এর হরতাল, অগ্নিসন্ত্রাস, অবরোধ ও নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিলে অংশগ্রহন করেন।

সন্ধ্যা সাড়ে ৫টায় মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়ন এর দশানী আল-আমিন আক্রামিয়া এতিমখানায় মাগরিব নামাজ আদায় ও মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার জন্য দোয়া ও মিলাদে যোগদান করেন। দশানী বোরহানুল উলুম মাদরাসার অধ্যক্ষ মাওলানা হাবিব উল্লাহ সরকার দোয়া পরিচালনা করেন।

এ সময় ঢাকা মহানগর দক্ষিণ নিকাহ রেজিষ্ট্রার সমিতির সভাপতি কাজী মফিজুল ইসলাম, কলাকান্দা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক এসএম মনির হোসেন, যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম শ্যামল, যুবলীগ নেতা বোরহান সরকার, ইউপি সদস্য মাসুদুর রহমান রানা, আওয়ামী লীগ নেতা বজলুর রহমান সরকার, আলী নূর মেম্বার’সহ দলীয় নেতৃবৃন্দ।এছাড়াও রাত আটটায় একলাসপুর হাফেজ ইব্রাহিম হুজুর এর মাদ্রাসার ওয়াজ মাহফিলে যোগদান করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com