1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেন জেলা প্রশাসক।  - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ৩:০৮|
সংবাদ শিরোনামঃ
মাছের প্রজনন রক্ষায় কঠোর পদক্ষেপ: নবগঙ্গা নদীতে ১,৭০০ মিটার অবৈধ জাল জব্দ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেন জেলা প্রশাসক।  দেবীগঞ্জে ফুটওভারব্রিজের অভাবে প্রতিদিন মৃত্যুঝুঁকিতে শত শত শিক্ষার্থী,, মাদকমুক্ত ও উন্নয়নসমৃদ্ধ পহরডাঙ্গা গড়ার প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রত্যাশী আলহাজ্ব ঠাকুর আবুল আজম এ আই প্রযুক্তি ব্যবহার করে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার: সাংবাদিক ও সচেতন মহলে নিন্দার ঝড় সার সংকটও থামাতে পারেনি কৃষকের লক্ষ্য দেবীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে ‘আপন চানাচুর’ উৎপাদনের অভিযোগ, মালিকের বিরুদ্ধে এলাকাবাসীর ক্ষোভ অবৈধ বালু উত্তোলনে জিরো টলারেন্স, বারইপাড়া সেতুর কাজেও কঠোর নজরদারি এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলম মাদকরোধে সমন্বিত উদ্যোগের প্রয়োজন – সাংবাদিক সোয়েব সিকদার নড়াইল জেলা পরিষদের ২০২৬-২৭ অর্থবছরের ৩৮ কোটি টাকার বাজেট ঘোষণা

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেন জেলা প্রশাসক। 

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

 

নাসির উদ্দিন লিটন, মাদারীপুরঃ-

মাদারীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়েছে। রোববার (২৮ জুন) সকালে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিতব্য হয়। জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ শরিফুল আবেদীন কমলের সভাপতিত্বে উক্ত ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মাদারীপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ মর্জিনা আক্তার।

অনুষ্ঠানে পরিদর্শক হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী মো. রিয়াজুল ইসলাম ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার বিমল চন্দ্র বর্মন,
আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. অখিল সরকার এবং মাদারীপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকরামুল হোসেন।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, মাদারীপুর জেলায় ৬ থেকে ৫৯ মাস বয়সী মোট ১ লাখ ৭৫ হাজার ৩৯৪ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। জেলার চারটি উপজেলা ও দুটি পৌরসভায় একযোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

এ কাজে জেলার ১ হাজার ৪৮৮টি কেন্দ্রে প্রায় ৩ হাজার স্বেচ্ছাসেবী স্বেচ্ছায় দায়িত্ব পালন করছেন। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ২২ হাজার ৫৭৯ জন শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৫২ হাজার ৮১৫ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

মাদারীপুরের সিভিল সার্জন ডা: মো. শরীফুল আবেদীন কমল বলেন, ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুদের রাতকানা রোগ প্রতিরোধের পাশাপাশি বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, দৃষ্টিশক্তি উন্নয়ন এবং শিশুদের মৃত্যুহার কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে কোনো শিশু ক্যাপসুল গ্রহণ করতে না পারলে পরবর্তীতে নির্ধারিত কেন্দ্রে গিয়ে তা গ্রহণের সুযোগ থাকবে। তিনি আরও বলেন কোন শিশুই যেন ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো থেকে বাদ না পড়ে সেদিকে আমাদের সবাইকে লক্ষ্য রাখতে হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com