1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
জনগণ সঙ্গে না থাকায় বিএনপির আন্দোলনের পালে হাওয়া লাগেনা,পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীর ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ে ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে প্রতিযোগিতা, আলোচনা সভা ও মিলাদ গৌরনদীতে ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জুশনে জুলুছ, আলোচনা সভা ও মিলাদ মাহফিল বিএনপি নেতা রফিকুল ইসলাম কাজলকে পদায়ন করা হলো বরিশাল উত্তর জেলা বিএনপির দপ্তরের দায়িত্বে সার সংকট নেই বলেন রাজশাহীতে ডিসি গৌরনদীতে বাউরগাতী ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ১০ গোলের রোমাঞ্চ, চ্যাম্পিয়ন সুমন স্মৃতি একাদশ আগৈলঝাড়ায় নারী ও শিশু নির্যাতন মামলায় আসামিদের জামিন না দেওয়ার দাবি বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ বেইলি রোডে যৌথ অভিযান: রাজশাহীতে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি রবিউল ইসলাম গ্রেপ্তার উজিরপুরে যথাযথ মর্যাদায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উদযাপন রামপাল প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন: সভাপতি শাহজালাল গাজী

জনগণ সঙ্গে না থাকায় বিএনপির আন্দোলনের পালে হাওয়া লাগেনা,পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ৫২৮ বার পড়া হয়েছে

সফিকুল ইসলাম রানাঃ- মতলব উত্তর উপজেলার বাগানবাড়ী ইউনিয়ন পরিষদ ও কালির বাজারে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে পরিকল্পনা প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলের সদস্য অধ্যাপক ড. শামসুল আলম এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

২০ অক্টোবর শুক্রবার বিকালে উপজেলার বাগানবাড়ি ইউনিয়ন পরিষদ ক্যাম্পাসে বাগানবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল সাত্তার এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. বাবুল মিয়ার সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনজুর আহমদ, ছেংগারচর পৌরসভার মেয়র আলহাজ্ব লায়ন আরিফ উল্যাহ সরকার, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদুল্লাহ প্রধান, প্রবীন আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা হাসান ইমাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব অ্যাডভোকেট আখতারুজ্জামান, বাগানবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, বাগানবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ফখরুদ্দীন ভুঁইয়া।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, ইসলামবাদ ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন মুকুল সরকার, চাঁদপুর জেলা যুবলীগ নেতা গাজী সাখাওয়াত হোসেন, ষাটনল ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ভুলন চৌধুরী, ইসলামবাদ ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জালাল ভুঁইয়া, ছেংগারচর পৌর ছাত্রলীগের সভাপতি রাজিব মিয়া’সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স্বাধীনতার পক্ষের সকলকে জোট বেঁধে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কাকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও পরিকল্পনা প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলম।
পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম আরো বলেছেন, জনগণ সঙ্গে না থাকায় বিএনপির আন্দোলনের পালে কোনদিন হাওয়া লাগেনা, নির্বাচনের আগে কতটুকু লাগবে তাও বুঝা যাচ্ছে।

তিনি আরো বলেন, শেখ হাসিনার সময় দেশে যতো উন্নয়ন হয় তা অন্য কোনো সরকারের সময় হয় না।অন্য সরকারের সময়ে উন্নয়নের নামে লুটপাট হয়।তাই দেশের উন্নয়নের জন্য আবারও শেখ হাসিনাকেই দরকার।
তিনি আরো বলেন, আমরা বিশ্বাস করি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনগণ আগামী নির্বাচনে ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে নির্বাচিত করবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com