1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
জনগণের মৌলিক অধিকার পূরণের লক্ষ্যে কাজ করছে সরকার - খোকন তালুকদার এমপি - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
গোদাগাড়ীতে মাদক কারবারের অভিযোগ, চার ভাইয়ের সম্পদ নিয়ে প্রশ্ন বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ মোংলায় বৈধ কাগজপত্র ও দখল থাকার পরও একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ কালিয়ায় মাদকবিরোধী অভিযানে কঠোর অবস্থানে পুলিশ কালিয়ায় ১২ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার, ৪ মাসের কারাদণ্ড কালিয়ায় নিখোঁজের একদিন পর বটিয়াঘাটায় শিশুর মরদেহ উদ্ধার দেবীগঞ্জে শুরু হলো অ্যাবাকাস মেন্টাল ম্যাথ প্রোগ্রাম,, গৌরনদীতে পেশাদার চোর চক্রের মূলহোতা রাহুল গ্রেফতার উজিরপুরে সড়ক নির্মানে অনিয়মের ঘটনা ধামাচাপা দিতে প্রকৌশলী সুব্রতর ‘মিডিয়া ম্যানেজ’ মিশন! খুলনার তেরখাদায় বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর লস্কর

জনগণের মৌলিক অধিকার পূরণের লক্ষ্যে কাজ করছে সরকার – খোকন তালুকদার এমপি

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ২৪৩ বার পড়া হয়েছে

 

মোঃ হেমায়েত হোসেন খান,নিউজ ডেস্ক মাদারীপুরঃ-

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন,তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার পরে বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার রক্ষার জন্য যেভাবে কাজ করে যাচ্ছেন আল্লাহ যদি তাকে সুস্থ রাখে তাহলে এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং বাংলাদেশের সকল মানুষের মৌলিক অধিকার পূরণ করা সম্ভব হবে,আমরা তার সাথে আছি।

বৃহস্পতিবার (১৪ মে) সকালে ডাসার উপজেলার খাতিয়াল এলাকার সোহেল হাওলাদারের দোকান এর থেকে শাহজাহান হাওলাদারের বাড়ির ব্রিজ ও হায়দার মাতুব্বরের বাড়ি থেকে কান্তি মন্ডলের বাড়ি পর্যন্ত
গ্রামীণ মাটির রাস্তাসমুহ টেকসইকরণের লক্ষ্যে হেরিং বোন বন্ড (এইচবিবি) দুইটি রাস্তার শুভ উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

খোকন তালুকদার আরো বলেন, আমরা আপনাদের আশ্বস্ত করতে পারি জুন মাসের পরে এই রাস্তাঘাট অবকাঠামোর অনেকগুলো টেন্ডার আসবে আপনারা দেখতে পাবেন আমাদের যেভাবে এখন দেখছেন ডাসারের বালিগ্রাম ইউনিয়নের যে রাস্তা উদ্বোধন এরকম প্রতি সপ্তাহেই এ নির্বাচনী আসনের কোন না কোন ইউনিয়নে এভাবে একটি না একটি কাজ থাকবে।

অনেক কর্মসূচি হাতে নিয়েছি তারমধ্যে উপজেলা প্রধান সড়ক, ইউনিয়ন প্রধান সড়ক,তারপরে গ্রামীণ রাস্তা, কালভার্ট, খাল খনন, এরকম প্রতি সপ্তাহেই একটি না একটি রাস্তার টেন্ডার আসতে থাকবে আপনারা দেখবেন।

এসময় উপস্থিত ছিলেন ডাসার উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাফিজুর রহমান,ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ হাসান,ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ হেমায়েত হোসেন খান,কালকিনি উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আঃ সালাম খান,ডাসার উপজেলা যুবদলের প্রস্তাবিত সভাপতি নুরুজ্জামান তালুকদার, ডাসার উপজেলা ছাত্র দলের সদস্য সচিব মাইদুর রহমান রুবেল,বালীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবর রহমান খানসহ বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com