1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদী ডিবেটিং ক্লাবের উদ্যোগে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
৬০ বছর বিনা পারিশ্রমিকে পাঠদান, শিক্ষক দিবসে রাষ্ট্রীয় স্বীকৃতি পেলেন ‘রমণী স্যার’ দেবীগঞ্জে দুধ পান করেই অসুস্থ ১৭ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি, নড়াগাতীতে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা বিষপানে না ফেরার দেশে ঝুমুর, মাকে আর কখনো “মা” বলে ডাকবে না চার বছরের শিশু। কালিয়ায় বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ পালিত। শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে দীর্ঘদিনের মানসিক নির্যাতনের অভিযোগ, ভিডিও কলে বিষপান প্রবাসীর স্ত্রীর উজিরপুরে সাংবাদিকদের সঙ্গে এসিল্যান্ডের সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ১৪ ঘণ্টাতেও হয়নি তদন্ত কমিটি গৌরনদীতে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন 

গৌরনদী ডিবেটিং ক্লাবের উদ্যোগে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১৭৮ বার পড়া হয়েছে

প্রতিনিনের ক্রাইম নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ-

গৌরনদী ডিবেটিং ক্লাব এর উদ্যোগে রোববার সকালে গৌরনদী উপজেলা পরিষদ মিনায়তনে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার ১৭ টি কলেজের শিক্ষার্থীদের নিয়ে ডিবেটিং কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রথম পর্বে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরনদী ডিবেটিং ক্লাবের সভাপতি বাপ্পি শিকদার।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ইব্রাহিম। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান, গৌরনদী প্রেসক্লাবের আহবায়ক,গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল জলিল, গৌরনদী গার্লস কলেজের অধ্যক্ষ নির্মল হালদার, মহিলারা ডিগ্রি কলেজের প্রভাষক জিনাত জাহান খানসহ অন্যান্যরা।

দ্বিতীয় পর্বে বিভিন্ন কলেজের শিক্ষার্থীদেরবিভিন্ন প্রশ্নের উত্তর দেন বরিশালে- ১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম জহির উদ্দিন স্বপন।

এ সময় এম জহির উদ্দিন স্বপন বলেন, “তরুনদের হাত ধরেই এগিয়ে যাবে আগামীর বাংলাদেশ, যেই বাংলাদেশের স্বপ্ন নিয়ে ২৪র জুলাই আন্দোলনে শহীদ হয়েছেন ছাত্র-জনতা”। এ পর্বে বিশেষ অতিথি ছিলেন এমএসসি (এমআইটি) টেলি যোগাযোগ বিশেষজ্ঞ রেহান এ আসাদ। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com