1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অসুস্থ চিকিৎসাধীন রোগীর ওপর হামলা; আহত-৫ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| শনিবার| রাত ৩:৪২|
সংবাদ শিরোনামঃ
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া রামপালে জমিজমা বিরোধের জেরে ঘরে ঢুকে বৃদ্ধ স্বামী স্ত্রীকে যখমের অভিযোগ মাদারীপুর-৩ আসনে ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত কালিয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত কালিয়ার পহরডাঙ্গা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড,একাধিক দোকান ভস্মীভূত, ক্ষতি ১৫ লক্ষ টাকার বেশি মাদারীপুরে গোয়েন্দা পুলিশের অভিযানে গাঁজাসহ চারজন মাদক ব্যবসায়ী গ্রেফতার পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ২ নং শালডাংগা ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল বিএনপি,, নড়াইলে ইসলামী আন্দোলনের নির্বাচনী গণ সমাবেশ অনুষ্ঠিত বিএনপি নেতা অধ্যাপক (অব.) বি.এম. নাগিব হোসেনের মনোনয়ন পুনর্বিবেচনার আশা নড়াইল-১।জনগণের সমর্থন ও তৃণমূলের আস্থায় এগিয়ে ভোটের প্রস্তুতি আগৈলঝাড়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় অহিদুজ্জামান নিলুর ব্যবস্থাপনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অসুস্থ চিকিৎসাধীন রোগীর ওপর হামলা; আহত-৫

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৫৭ বার পড়া হয়েছে

প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদী।

জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এক নারী রোগী ও তার স্বজনদের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে।

বরিশাল জেলার গৌরনদী উপজেলা হাসপাতালে মঙ্গলবার (১১-নভেম্বর) রাতে এ হামলার ঘটনা ঘটে।

এ সময় হামলাকারীরা হাসপাতালের বিভিন্ন কক্ষের জানালার গ্লাস ভাঙচুর করে এবং আতঙ্কে হাসপাতালের প্রধান দুই ফটকে তালাবদ্ধ করে রাখায় প্রায় আধা ঘণ্টা চিকিৎসাসেবা বন্ধ থাকে। এ সময় হামলায় অন্তত পাঁচজন আহত হয়েছেন।

আহতরা জানায়, মঙ্গলবার বিকেলে গৌরনদী পৌরসভার সুন্দরদী গ্রামের কালাম ফকির ও লুৎফর শিকদারের মধ্যে জমির সীমানা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ হয়। এতে কালাম ফকিরের স্ত্রী নাসিমা বেগম ও লুৎফর শিকদার আহত হন। আহত অবস্থায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহত নাসিমার ছেলে আরাফাত ফকির অভিযোগ করেন, রাত ৮টার দিকে তার মায়ের চিকিৎসা চলাকালে বার্থী ইউনিয়ন যুবদল নেতা কাইয়ুম খানের নেতৃত্বে প্রতিপক্ষের ১০-১২ জন ভাড়াটিয়া লোক হাসপাতালে প্রবেশ করে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে আরাফাত, তার বাবা কালাম ফকির, মা নাসিমা বেগম ও দুই বোন আহত হন।আহত নাসিমার মেয়ে তানিয়া বেগম বলেন, ‘হামলার সময় প্রাণ বাঁচতে আমরা হাসপাতালের বাথরুমে আশ্রয় নেই, কিন্তু কাইয়ুম খান ও তার সহযোগীরা দরজা ভেঙে আমাদের টেনে-হিঁচড়ে বাইরে আনে এবং পুনরায় মারধর করে।হামলার সময় হামলাকরীরা হাসপাতালের জানালার গ্লাস ভাঙচুর করে।’
খবর পেয়ে গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মো: মাহবুবুর রহমান সংগীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে পুলিশ পৌছানোর আগেই হামলাকারীরা স্থানীয়দের তোপের মুখে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মো: মাহবুবুর রহমান বলেন, ‘হামলার ঘটনায় এখনও থানায় কোন লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
অভিযুক্ত কাইয়ুম খান হামলার বিষয়ে বলেন, ‘আমি এ বিষয়ে কিছু জানি না। ঘটনার সময় আমি যুবদলের একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলাম।’ তবে স্থানীয়দের ভাষ্য ও ভিডিও ফুটেজে হামলার সময় কাইয়ুম খানকে ঘটনাস্থলে দেখা যায়।

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহতা জারাব সালেহিন বলেন, সরকারি হাসপাতালের অভ্যন্তরে হামলার ঘটনা ঘটলে সিসি টিভির ফুটেজ দেখে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং আহতদের চিকিৎসা প্রদান করা হচ্ছে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com