1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
খুলনার তেরখাদায় নৌবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযান, মাদক ও অস্ত্রসহ মাদক ব্যবসায়ী আটক - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
প্রেমের টানে গাজীপুর থেকে পাথরঘাটায় তরুণী, হিন্দু যুবকের সঙ্গে বিয়ের দাবি আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে রাশেদের বিস্ফোরক দাবি মোহনপুরে মাদ্রাসা সুপারকে ঘিরে আপত্তিকর ভিডিও ভাইরাল,তদন্তের দাবি বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা ১৫ বছরের জমি বিরোধের অবসান, সম্পত্তি বুঝে পেলেন পারুল বেগম গাছের ছায়ায় শ্রমিকের বিশ্রাম ও কাজ বন্ধ করতে ১ যুগ বয়সী সরকারি পাইকড় গাছ কর্তন। গৌরনদীতে ডিবির অভিযানে ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার ১০১ পিস ইয়াবা উদ্ধার, জব্দ অ্যাপাচি মোটরসাইকেল রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ট্যাপেনট্রাডল ট্যাবলেট জব্দ নড়াগাতী বিএনপি সভাপতি খান মতিয়ারকে শোকজ, ক্ষোভে সরব নেতাকর্মীরা নড়াগাতীর মূলশ্রীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও মাহফিল

খুলনার তেরখাদায় নৌবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযান, মাদক ও অস্ত্রসহ মাদক ব্যবসায়ী আটক

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ২৫৭ বার পড়া হয়েছে

তেরখাদা প্রতিনিধি, খুলনাঃ- খুলনার তেরখাদায় বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে নৌবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ বাহিনীর অভিযানে মাদক ও অস্ত্রসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হাজ্জাত মোল্লা আটক হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার মোঃ নাঈম-উল-হক এর নেতৃত্বে ১৬ জন সদস্য নিয়ে তেরখাদার অর্জুনা বলর্দ্বনা মাটিয়ারকুল ব্রিজ সংলগ্ন একটি বাগান বাড়ি থেকে মাদক সেবন অবস্থায় আদমপুর গ্রামের মৃত আবুল হোসেন মোল্লার পুত্র কুখ্যাত মাদক ব্যবসায়ী হাজ্জাত মোল্লাকে আটক করেছেন।

হাজ্জাত মোল্লার স্বীকারোক্তি অনুযায়ী তার বাড়ি থেকে ২৫ পিস ইয়াবা , ১টি রামদা , ১টি সুইচ গিয়ার , ১ টি চাকু , ২ টি টর্চ লাইট , ১ টি মোটরসাইকেল এবং মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। যৌথবাহিনীর অপারেশনে বাংলাদেশ পুলিশ সদস্যরাও অংশ নেয়। এর আগে ২২ অক্টোবর নৌবাহিনীর সদস্যরা হাজ্জাত মোল্লার বাড়িতে অভিযান চালিয়ে ১৫৮ পিস ইয়াবা , ১ টি রাম দা , নগদ ৪০৭০ টাকা ও মাদক সেবনের সরঞ্জামসহ তার স্ত্রী ডেইজী বেগম ও পুত্র মোঃ মেহেদী হাসান রাজুকে আটক করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com