1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
কালিয়া স্বাধীন প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ও নতুন কমিটি অনুমোদন। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| সন্ধ্যা ৬:৫১|
সংবাদ শিরোনামঃ
গৌরনদী শিশু একাডেমির ২য় রাউন্ডে রবীন্দ্র সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত  কালকিনিতে নদী ভাঙ্গন রোধে কাজ করছে সরকার-মাদারীপুর-৩ আসনের এমপি খোকন তালুকদার” আধ্যাত্মিক সাধনা, লোকসংস্কৃতি ও ঐতিহ্যের অনন্য মিলনস্থল, নড়াইলের ঐতিহাসিক তারাপুর দরগা শরীফ উজিরপুরে শিক্ষা প্রতিষ্ঠানের মাঝখানে অটো রাইস মিল, পরিবেশ দূষণে অতিষ্ঠ এলাকাবাসী নড়াইলের নড়াগাতীতে রোটারি (ইউনিটি ফর গুড) বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত বহিষ্কারে ক্ষিপ্ত হয়ে সভাপতি/সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচার”প্রতিবাদে সংবাদ সম্মেলন করে সুষ্ঠু বিচার দাবি ভুক্তভোগী সাংবাদিকদের আন্তর্জাতিক অলিম্পিয়াডে গৌরনদীর তাওহীদের সাফল্য, ৯ হাজারের বেশি প্রতিযোগীর মধ্যে দ্বিতীয় কালিয়ায় শিক্ষার মানোন্নয়নে শিক্ষা সমাবেশ অনুষ্ঠিত কালিয়ার অসুস্থ জামায়াত নেতা লিয়াকত আলী খান ঢাকায় চিকিৎসাধীন, স্ত্রীরও অস্ত্রোপচার সম্পন্ন গৌরনদীতে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক উঠান বৈঠক

কালিয়া স্বাধীন প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ও নতুন কমিটি অনুমোদন।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬
  • ১৮৪ বার পড়া হয়েছে

মোঃ উজ্জল শেখ স্টাফ রিপোর্টারঃ-

নড়াইলের কালিয়ায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু,কালিয়া স্বাধীন প্রেসক্লাব। আরজেএফ এর উপজেলা সাধারণ সম্পাদক ও স্বাধীন প্রেসক্লাবের সভাপতি মোঃ উজ্জ্বল শেখ। সাধারণ সম্পাদক মেহেদী হাসান (মতি) সিনিয়র সহ-সভাপতি, উপজেলা আরজেএফ এর সভাপতি মামুন মোল্লা। সহ-সভাপতি দেবপ্রসাদ দাস, সভাপতি মোঃ কাসেম শেখ,যুগ্ন সাধারন সম্পাদক লাবু শেখ,যুগ্ন সাধারন সম্পাদক মোঃ রামিম সরদার, দপ্তর সম্পাদক মোস্তফা কামাল, প্রচার সম্পাদক সামিউল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক ফাহিম শেখ, কার্যকরী সদস্য এস এম জামান, মোহাম্মদ নানু শেখ, মোঃ শাহ আলম শেখ। মোট ১৩ বিশিষ্ট দুই বছরের মেয়াদী কার্য নির্বাহী কমিটি অনুমতি দেওয়া হয়।আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা বিএনপির সহ-সভাপতি ও কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স. ম. ওহিদুজ্জামান মিলু।

প্রধান অতিথির বক্তব্যে স. ম. ওহিদুজ্জামান মিলু বলেন, “গণতন্ত্র ও সমাজ ব্যবস্থাকে শক্তিশালী করতে স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকল্প নেই। সাংবাদিকদের কলম হতে হবে সত্যের পক্ষে, অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে।” তিনি আরও বলেন, “কালিয়া স্বাধীন প্রেসক্লাব এই অঞ্চলের সাংবাদিকদের ঐক্যবদ্ধ করার এবং সাধারণ মানুষের ন্যায্য দাবি তুলে ধরার একটি কার্যকর প্ল্যাটফর্ম হবে বলে আমি আশাবাদী।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াপুর বিএনপির সিনিয়র সহ-সভাপতি রেজায় রাব্বী কামাল, কালিয়া পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ শাহাবুদ্দিন, কালিয়া পৌর বিএনপির সাবেক সদস্য সচিব মনিরুজ্জামান মনা এবং কালিয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও কালিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব সরদার আর্মি স্টং।

বক্তারা বলেন, একটি স্বাধীন প্রেসক্লাব এলাকার সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের চিত্র তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা নতুন এই প্রেসক্লাবের মাধ্যমে সাংবাদিকতা আরও পেশাদার ও জনমুখী হবে বলে আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে কালিয়া স্বাধীন প্রেসক্লাবের নবগঠিত কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি নির্বাচিত হন মোহাম্মদ উজ্জল শেখ, সহ-সভাপতি হন মামুন মোল্লা এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মেহেদী হাসান।

সাধারণ সম্পাদক মেহেদী হাসান তার বক্তব্যে বলেন, “কালিয়া স্বাধীন প্রেসক্লাব সব সময় সত্য ও জনস্বার্থের পক্ষে থাকবে। কোনো চাপ বা প্রভাবের কাছে নতি স্বীকার না করে আমরা নৈতিক সাংবাদিকতা চর্চা করব।” তিনি আরও বলেন, “এই প্রেসক্লাব তরুণ ও নতুন সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে কাজ করবে এবং কালিয়ার মানুষের কথা দেশবাসীর সামনে তুলে ধরবে।”

অনুষ্ঠান শেষে অতিথিরা প্রেসক্লাবের নতুন কার্যালয় পরিদর্শন করেন এবং এর উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com