1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
কালিয়ায় দুই শিক্ষককে রাজকীয় বিদায় সংবর্ধনা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| সন্ধ্যা ৭:৩৯|
সংবাদ শিরোনামঃ
প্রেমঘটিত মানসিক বিষণ্নতায় যুবকের আত্মহত্যা, নড়াগাতীতে শোকের ছায়া আউড়িয়ার বটগাছ নিয়ে অলৌকিকতার গুঞ্জন, বলছেন বিশেষজ্ঞরা—এটি স্বাভাবিক প্রাকৃতিক ঘটনা দীর্ঘ আন্দোলন-সংগ্রামের স্বীকৃতি: কেন্দ্রীয় যুবদলের সহ -সাধারণ সম্পাদক মাহাবুব সিকদার রাজশাহীতে চিকিৎসক সমাজের ব্যানারে মানববন্ধন খেয়াঘাটের স্থায়ী ইজারা বাতিলের দাবিতে রাজশাহীতে চরবাসীর মানববন্ধন জাল দলিলের মাধ্যমে নামজারির চেষ্টা, মোবাইল কোর্টে ৩ মাসের কারাদণ্ড গৌরনদীর টরকীতে চাঁদা দাবি ও হামলার ঘটনায় ব্যবসায়ীদের বিক্ষোভ, দোকানপাট বন্ধ। চাঁদশী মাদকবিরোধী অভিযানে মাদকসেবীর কারাদণ্ড নগরীর চন্দ্রীমা থানার প্রতারণা মামলা পলাতক আসামী কথিত সাংবাদিক চপল গ্রেফতার রাজশাহীতে অস্ত্রের চালান জব্দ, আটক ২

কালিয়ায় দুই শিক্ষককে রাজকীয় বিদায় সংবর্ধনা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে

 

মোঃ মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল প্রতিনিধিঃ-

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতীর আদর্শ সম্মিলনী উচ্চ বিদ্যাপীঠ, খাশিয়ালে দুইজন শিক্ষককে রাজকীয়ভাবে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) আয়োজিত এ অনুষ্ঠানে প্রতিষ্ঠানের বর্তমান ও প্রাক্তন ছাত্র-ছাত্রীবৃন্দ অংশগ্রহণ করেন।

বিদায় সংবর্ধনা পাওয়া শিক্ষকরা হলেন—প্রধান শিক্ষক আনন্দ কুমার দাস এবং প্রাক্তন প্রধান শিক্ষক মফিজুল ইসলাম (বাবুল)। দীর্ঘদিন ধরে তারা নিষ্ঠা, সততা ও সুনামের সঙ্গে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে প্রতিষ্ঠানটির উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা তাদের প্রিয় শিক্ষকদের স্মরণ করে আবেগঘন বক্তব্য দেন। ফুলেল শুভেচ্ছা, সম্মাননা ক্রেস্ট প্রদানসহ বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে তাদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানানো হয়। পুরো অনুষ্ঠানজুড়ে এক আবেগঘন পরিবেশ বিরাজ করে।

বক্তারা বলেন, এই দুই শিক্ষকের অবদান বিদ্যালয়ের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাদের আদর্শ ও শিক্ষাদান পদ্ধতি ভবিষ্যৎ প্রজন্মের জন্য পথপ্রদর্শক হয়ে থাকবে।

অনুষ্ঠানের শেষে বিদায়ী শিক্ষকদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে তাদের জীবনের পরবর্তী অধ্যায়ের জন্য শুভকামনা জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com