1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
কালকিনি উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্দ সম্পন্ন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
পালরদী মডেল মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ব্র্যাকের বৃক্ষের চারা বিতরণ ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ব্র্যাকের বৃক্ষের চারা বিতরণ মোটরসাইকেল-নসিমনের মুখোমুখি সংঘর্ষ গৌরনদীতে,আহত ২ সরকারি খাল দখলমুক্ত করার দাবিতে রামপালে সংবাদ সম্মেলন গৌরনদীতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের বিদায় সংবর্ধনা রামপালে ওয়ার্ল্ড ভিশনের বার্ষিক যুব সমাবেশ ও কুইজ অনুষ্ঠিত ডাসারে ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহীতে পৃথক অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৭ রাজশাহী ব্যাটালিয়ন (১) সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ ‎মাদক কারবারের অভিযোগ, কোটি টাকার সম্পদের মালিক—উৎস নিয়ে প্রশ্ন ‎

কালকিনি উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্দ সম্পন্ন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
  • ৩৪২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার মোঃ সবুজ খানঃ- আসন্ন কালকিনি উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২ ‍মে) প্রতীক বরাদ্দের দিন নির্বাচনে অংশগ্রহণকারী মোট ১০ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ করা হয়।

নির্বাচন অফিস তথ্য মতে প্রতীক বরাদ্দের দিন চেয়ারম্যান পদে চারজন প্রার্থীর ভিতরে বর্তমান উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক পেয়েছেন আনারস প্রতীক,উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক তৌফিকুজ্জামান শাহীন পেয়েছেন মোটরসাইকেল প্রতীক,যুক্তরাষ্ট্র আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি নুরুজ্জামান সরদার পেয়েছেন ঘোড়া প্রতীক এবং আমিনুল ইসলাম নামের অপর প্রার্থী পেয়েছেন দোয়াতকলম প্রতীক।

এছাড়া ভাইস চেয়ারম্যান পদে কালকিনি প্রেসক্লাবের সভাপতি ও বর্তমান ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম পেয়েছেন তালা প্রতীক,কালকিনি উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও কৃষকলীগ নেতা ইকবাল হোসেন পেয়েছেন টিউবওয়েল প্রতীক এবং মোহাম্মদ আসাদুজ্জামান জামাল উড়োজাহাজ প্রতীক পেয়েছেন।

অপরদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে সকল প্রার্থী তাদের চাহিদাকৃত পছন্দের প্রতীক পেয়েছেন।এই পদে কালকিনি উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি চায়না খানম ফুটবল মার্কা ও আরিফা আক্তার বীথি পেয়েছেন কলস মার্কা এবং মহিলা আওয়ামী লীগ নেত্রী কাজী নাসরিন পেয়েছেন হাঁস মার্কা

কালকিনি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন,ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আগামী ২১ মে কালকিনি উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচন অফিস তথ্য মতে কালকিনি উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৮৮ হাজার ৬৫৪ জন।এর মধ্যে পুরুষ ভোটার ৯৮ হাজার ৫৭২ জন,মহিলা ভোটার ৯০ হাজার ৮৮ জন এবং তৃতীয় লিঙ্গের ১ জন ভোটার রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com