1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
কালকিনিতে ভাড়ায় মারা-মারি করতে এসে হত্যা মামলার আসামি নিহত, আহত-৫ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
আগৈলঝাড়ায় জমি বিরোধে যুবককে নির্যাতনের অভিযোগ, লুটের দাবি পরিবারের বানারীপাড়ায় সেফটি ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু কালকিনিতে ভাড়ায় মারা-মারি করতে এসে হত্যা মামলার আসামি নিহত, আহত-৫ খুলনায় যুবককে গুলি করে হত্যা, ঘটনাস্থলে নম্বরপ্লেটবিহীন মোটরসাইকেল হিমছড়িতে পর্যটকদের মৃত্যুর মিছিল, উদ্ধার আরও এক মরদেহ; নিহত ৪, নিখোঁজ ১ কালকিনিতে সংঘর্ষে হত্যা মামলার আসামি নিহত, আহত ৪ অসুস্থ ভূমিমন্ত্রী মিনুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলো রাজশাহী সীমান্তে বিজিবির অভিযান, ভারতীয় গাঁজা ও ১০ হাজার ইলেকট্রিক রেজিস্ট্যান্স জব্দ রাজশাহীতে বাড়িতে হামলা, বৈদ্যুতিক মিটার ভাঙচুর ও টাকা-স্বর্ণালংকার চুরির অভিযোগ স্থানীয় সরকার নির্বাচনে ফ্যাসিস্ট ও গুপ্ত মিলে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, জহির উদ্দিন স্বপন

কালকিনিতে ভাড়ায় মারা-মারি করতে এসে হত্যা মামলার আসামি নিহত, আহত-৫

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

 

ইনসান বেপারী, মাদারীপুর প্রতিনিধিঃ-

ভাড়ায় মারামারি করতে এসে মাদারীপুরের কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের কালিগঞ্জ এলাকায় মোঃ তাইজুল সরদার (১৮) নামের এক যুবক নিহত হয়েছে। এসময় ৫ জন যুবক আহত হয়েছেন।

আহতদের বিভিণ্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত তাইজুল সরদার আলিনগর ইউনিয়নের মানিক সরদার হত্যা মামলার আসামি। এবং তিনি জেলার ঝাউদি ইউনিয়নের কুলপদ্দি গ্রামের রুস্তম সরদারের ছেলে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর ) সকালে এ ঘটনা ঘটে। তবে নিহতের পরিবারের দাবি তাইজুল সরদারকে মিলন সরদার ও আউয়াল সরদার ডেকে নিয়ে হত্যা করেছে।

পুলিশ ও এলাকা সুত্রে জানা গেছে, নিহত তাইজুল সরদারের নেতৃত্বে ১০/১২জন যুবক ভাড়ায় এসে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বোমা বিস্ফোরন ঘটিয়ে কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের কালীগঞ্জ এলাকায় সাধারণ মানুষের ওপর সন্ত্রাসী হামলা চালায়।

এতে করে ৫ জন গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন হামলা কারীদের ধাওয়া দিলে সবাই পালিয়ে গেলেও স্থানীয়দের হাতে আটক হয় তাইজুল। পরে গণধোলাইর শিকার হয়ে তাইজুল ইসলাম মারা যায়।

তবে নিহতের পরিবারে দাবি তাইজুল সরদারকে মিলন সরদার ও আউয়াল সরদার ডেকে নিয়ে হত্যা করেছে। এদিকে নিহত তাইজুল ইসলাম দীর্ঘদিন যাবত আলীনগরে তারদলবল নিয়ে ভাড়ায় এসে বিভিন্ন বসতবাড়িতে হামলা ও লুটপাট করে আসছে বলে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

নিহতের ভাই ও তার পরিবার কান্না জরিত কণ্ঠে বলেন, নিহত তাইজুল সরদারকে মিলন সরদার ও আউয়াল সরদার ডেকে নিয়ে হত্যা করেছে । তারা মিলন সরদারসহ সকল অভিযুক্তদের ফাঁসি দাবির করেন।
অভিযুক্ত মিলন সরদারের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি মো. জহিরুল আলম জানান, হত্যার বিষয়টি তদন্ত চলছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com