1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
ইলিশ রক্ষায় বাউফলে টাস্কফোর্সের জরুরি সভা, ২২ দিনের নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়নের ঘোষণা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
ইলিশ রক্ষায় বাউফলে টাস্কফোর্সের জরুরি সভা, ২২ দিনের নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়নের ঘোষণা দীর্ঘ ১৭ বছর পর গাজীপুরে গ্রেফতার, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গৌরনদীর সাইদুল হক। জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আগৈলঝাড়ায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত  রামপালে মৎস্য খামারে কর্মরত নারী শ্রমিকদের অর্থনৈতিক ক্ষমতায়নে অবহিতকরণ সভা অনুষ্ঠিত দেবীগঞ্জে মাচায় ‘মার্সেলো’ জাতের তরমুজ চাষে সাফল্য, কৃষকের মুখে হাসি,, গৌরনদীতে বেওয়ারিশ কুকুরের দাপট, আতঙ্কে পৌরবাসী, শিশু-নারী-বয়স্কদের চলাচলে বাড়ছে ঝুঁকি, কার্যকর উদ্যোগের দাবি সাংবাদিক ফাতেমা আক্তারকে পিটিয়ে-কুপিয়ে আহতের অভিযোগ, হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি মাদারীপুরে ইয়াবার বিরুদ্ধে অভিযানে বড় ধাক্কা—৬৫০ পিসসহ গ্রেপ্তার ৬ স্কুলে গিয়ে ছাত্রীদের উত্যক্ত, শিক্ষার্থী-শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ—যুবকের ৩ মাসের কারাদণ্ড দোকানে মাদকের মজুত, বরগুনায় ৪৩৫ গ্রাম গাঁজা ও ১৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

ইলিশ রক্ষায় বাউফলে টাস্কফোর্সের জরুরি সভা, ২২ দিনের নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়নের ঘোষণা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক বরিশাল গৌরনদীঃ-

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে প্রজনন ও উৎপাদন বাড়াতে পটুয়াখালীর বাউফলে ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত টাস্কফোর্স কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামী ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিনের নিষেধাজ্ঞা চলাকালে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ ও বাজারজাতকরণসহ সব ধরনের নিষিদ্ধ কার্যক্রম বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ২টায় বাউফল উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ বলেন, আগামী ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ আহরণ, পরিবহন, মজুদ ও বাজারজাতকরণসহ সব ধরনের নিষিদ্ধ কার্যক্রম বন্ধে সরকারি নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হবে।

তিনি ইলিশ সংরক্ষণে প্রশাসন, মৎস্য বিভাগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

সভায় ইলিশের প্রজনন মৌসুমে নদ-নদীতে অভিযান জোরদার, নিষেধাজ্ঞা কার্যকর, জেলেদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং নিষিদ্ধ সময়ে ইলিশ আহরণ বন্ধে বিভিন্ন পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাইয়েদ মাহমুদ বুলবুল, উপজেলা মৎস্য কর্মকর্তা এম এম পারভেজ, উপজেলা কৃষি কর্মকর্তা মিলন মিঞা, বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম সিরাজ, উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, পৌর জামায়াতের সাধারণ সম্পাদক নুরুল আলম, গণ অধিকার পরিষদ বাউফল উপজেলা সভাপতি হাবিবুর রহমান হাবিব মাস্টারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও জনপ্রতিনিধিরা।

এছাড়া বাউফল উপজেলার ১৫টি ইউনিয়নের জনপ্রতিনিধিরাও সভায় অংশ নেন।

সভায় বক্তারা বলেন, ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে নিষেধাজ্ঞার সময়ে নদ-নদীতে ইলিশ আহরণ বন্ধ রাখা জরুরি। এ জন্য সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগ ও জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com