1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
ইনকিলাব মঞ্চের আহবায়ক ওসমান হাদিকে গুলির প্রতিবাদে আগৈলঝাড়ায় বিএনপির বিক্ষোভ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| মঙ্গলবার| রাত ১০:০৪|
সংবাদ শিরোনামঃ
কালিয়ায় ‘ভোটের গাড়ি’—জাতীয় নির্বাচন সামনে রেখে গণভোট সচেতনতায় ব্যতিক্রমী উদ্যোগ পলিটিকাল রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি কাওছার সভাপতি, ইউসুফ আলী সম্পাদক গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধা মোঃ মোতাহার আলী চৌকিদারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়। নলচিড়া মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্ধোধনী অনুষ্ঠান। রাজশাহী দূর্গাপুর উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। মাদারীপুরে যৌথবাহিনীর অভিযানে ৭-হাজার ইয়াবা” নগদ টাকাসহ গ্রেফতার-৩ মাদারীপুরের ডাসারে যুববকে কুপিয়ে হত্যা”বিচার দাবিতে লাশ নিয়ে বিক্ষোভ ও মানববন্ধন পঞ্চগড়ের দেবীগঞ্জে অবৈধ ইটভাটায় অভিযান, শ্রমিকদের বাধা,, কালিয়ায় তেলজাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের প্রদর্শনী ও কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত রাজশাহীতে বিজিবির অভিযান বিদেশি অস্ত্র উদ্ধার

ইনকিলাব মঞ্চের আহবায়ক ওসমান হাদিকে গুলির প্রতিবাদে আগৈলঝাড়ায় বিএনপির বিক্ষোভ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৪ বার পড়া হয়েছে

মো: আশরাফ আগৈলঝাড়া বরিশাল প্রতিনিধিঃ-

ইনকিলাব মঞ্চের আহবায়ক ও জুলাইযোদ্ধা ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনার তীব্র প্রতিবাদে বরিশালের আগৈলঝাড়া উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো।

শনিবার সকালে আগৈলঝাড়া উপজেলা সদরে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিপুল সংখ্যক সাধারণ জনগণসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শাহ মোহাম্মদ বক্তিয়ার, উপজেলা ছাত্রদল সদস্য সচিব রাতুল ইসলাম সাহেদ,
আবুল হোসেন মোল্লা, উপজেলা যুবদলের সদস্য সচিব সাইফুল আলম সিপন, সিনিয়র যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান মুন্সি, সদস্য সচিব বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল বরিশাল জেলা উত্তর,আখতারুজ্জামান।
যুবদল নেতা আকাশ মাহামুদ, মোঃ রাছেল, মানিক মোল্লা। এছাড়াও উপস্থিত ছিলেন বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান সোহাগ, আগৈলঝাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুর রাজ্জাক, স্বেচ্ছাসেবক দলের নেতা শুভ তালুকদার ও সাইদুল সায়েদ। যুগ্ম আহবায়ক আবু বক্কর সিদ্দিক, কলেজ ছাত্রদলের সভাপতি সাকিব খান, কৃষকদলের বরিশাল জেলা উত্তর শাখার সদস্য সচিব ভিপি সেলিম, উপজেলা মৎস্যদলের সদস্য সচিব মোঃ শাহিন হাওলাদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের আরও অনেক নেতাকর্মী মিছিলে অংশ নেন।

মিছিল শেষে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শাহ মোহাম্মদ বক্তিয়ার। তিনি বলেন,” ইনকিলাব মঞ্চের আহবায়ক ওসমান হাদীকে গুলি করে হাতা চেষ্টার সঙ্গে জড়িত পরিকল্পনাকারিসহ সকল অপরাধীকে দ্রুত গ্রেফতার করতে হবে”। বক্তারা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দৃষ্টি আকর্ষণ করে বলেন, প্রশাসনকে নিরব থাকলে চলবে না। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একই এই দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে। তারা আরও বলেন, আওয়ামীলীগের দশোরদের এই দেশে থেকে বিতারিত করে একটি গণতান্ত্রিক ও নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে হবে। যারা ওসমান হাদীকে হত্যার চেষ্টা করেছে যারা ওসমান হাদীকে হত্যার চেষ্টা করেছে তাদের বিচার বাংলার মাটিতেই নিশ্চিত করতে হবে।

বক্তারা অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে প্রতিবাদ মিছিল ও সমাবেশ শেষ করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com