1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
৫০ লাখ টাকার ইট সোলিং রাস্তা অল্পদিনেই বেহাল, তদন্তের দাবি এলাকাবাসীর - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ২:০৩|
সংবাদ শিরোনামঃ
নড়াগাতীতে যুবদলের মাদকবিরোধী অভিযান অনুতপ্তদের স্বাভাবিক জীবনে ফেরার আহ্বান মাদারীপুর জেলা প্রশাসকে সম্মেলন কক্ষে উপজেলা ইউআরটি সদস্যদের নিয়ে দিন ব্যাপি গ্রাম আদালত বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত ডাসারের কাজীবাকাইতে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত ৫০ লাখ টাকার ইট সোলিং রাস্তা অল্পদিনেই বেহাল, তদন্তের দাবি এলাকাবাসীর গৌরনদীতে এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন সাংবাদিকরা ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির মাসিক সভায় শৃঙ্খলা ভঙ্গের দায়ে”নাজমুল হাসানকে বহিষ্কার করা হয়েছে ওয়ার্ল্ড ভিশনের বার্ষিক কমিউনিটি পর্যালোচনা ও পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত বিসিবি সভাপতি তামিম ইকবালের সঙ্গে সৌজন্য সাক্ষাত বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আসজাদুর রহমান মিটু দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত মাদারীপুরে ট্রাক ও সংবাদ পত্রের পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চলক নিহত, আহত অন্তত ৫-জন

৫০ লাখ টাকার ইট সোলিং রাস্তা অল্পদিনেই বেহাল, তদন্তের দাবি এলাকাবাসীর

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

 

মোমিন ইসলাম সরকার, দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধিঃ-

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সোনাহার মল্লিকাদহ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বটতলী এলাকায় মৃত: মোখলেছার রহমান মাস্টার ও সোনাহার ইউনিয়ন পরিষদের মহিলা সদস্যা সাজেদা বানুর বাড়ি থেকে পূর্ব দিকে আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইব্রাহিম খলিল মামুনের বাড়ি হয়ে তামজিদুলের বাড়ি সংলগ্ন পাকা রাস্তা পর্যন্ত নির্মিত ৯.৫০ মিটার প্রশস্ত ইট সোলিং রাস্তা অল্প সময়ের মধ্যেই ভেঙে যাওয়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

স্থানীয়দের অভিযোগ, প্রায় ৫০ লাখ টাকা ব্যয়ে নির্মিত এ রাস্তার কাজে নিম্নমানের ইট ও নির্মাণসামগ্রী ব্যবহার করা হয়েছে। ফলে নির্মাণকাজ শেষ হওয়ার কিছুদিনের মধ্যেই রাস্তার বিভিন্ন স্থানে ইট উঠে যাওয়া, দেবে যাওয়া এবং ভেঙে যাওয়ার মতো সমস্যা দেখা দিয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, রাস্তার একাধিক অংশে ইট সরে গেছে এবং অনেক স্থানে রাস্তার অবস্থা বেহাল হয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, যথাযথ তদারকির অভাবে ঠিকাদারি প্রতিষ্ঠান নিম্নমানের কাজ করেছে, যার ফল ভোগ করতে হচ্ছে সাধারণ মানুষকে।

এলাকাবাসীর ভাষ্য, উন্নয়নের নামে সরকারি অর্থের সুষ্ঠু ব্যবহার হয়নি। তারা দ্রুত রাস্তার কাজের মান তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং পুনরায় মানসম্মতভাবে রাস্তা নির্মাণের দাবি জানান।

একাধিক বাসিন্দা বলেন, “প্রায় ৫০ লাখ টাকা ব্যয়ে নির্মিত রাস্তার যদি অল্প সময়েই এমন অবস্থা হয়, তাহলে সাধারণ মানুষের দুর্ভোগের শেষ নেই। কাজের মান অত্যন্ত নিম্নমানের হওয়ায় রাস্তা দ্রুত নষ্ট হয়ে গেছে।” তারা আরও বলেন, প্রকল্পের কাজ নিরপেক্ষভাবে তদন্ত করে অনিয়ম বা দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা জরুরি।

এ বিষয়ে দেবীগঞ্জ উপজেলা প্রকৌশলী শাহরিয়ার রহমান শাকিল বলেন, “রাস্তার কাজ পরিদর্শন করে আমার কাছে ভালো মনে হয়েছে। তবে আপনারা যে তথ্য দিয়েছেন, তা গুরুত্বসহকারে বিবেচনা করা হবে। আমি সরেজমিনে গিয়ে বিষয়টি পুনরায় পরিদর্শন করব।”

স্থানীয়দের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে রাস্তার সমস্যার সমাধান করবে এবং সরকারি অর্থের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com