1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
সিরাজগঞ্জ র‌্যাব-১২’র অভিযান চালিয়ে সলঙ্গা থানাধীন ঘুড়কা বেলতলা এলাকা থেকে ৬৫. ৫ কেজি গাঁজাসহ ১ জনকে গ্রেফতার - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| বিকাল ৫:২৪|
সংবাদ শিরোনামঃ
বাবুগঞ্জ বাসীকে, কচি তালুকদারের পক্ষ থেকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মোঃ সুমন সরদার রাজশাহীতে ৭৯ কেজি ৭৯০ গ্রাম গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার* ঈদুল আযহা উপলক্ষে দেবীগঞ্জে মহিলা দল নেতাকর্মী ও দুস্থ রোগীদের মাঝে মানবিক সহায়তা বিতরণ,, দেবীগঞ্জে ব্যারিস্টার তাসমিয়া প্রধান এমপির উপস্থিতিতে ১১ দলীয় জোটের ব্যতিক্রমী মানবিক,, ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন ইন্জিনিয়ার মল্লিক মাহমুদুল ইসলাম। ঈদযাত্রায় নিরাপত্তা চাই ঈদের আনন্দ যেন শোকের ছায়ায় না ঢাকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে বেপরোয়া বাসের ধাক্কায় একই পরিবারের তিনজন নিহত। ঈদ করা হলো না, লাশ হয়ে ফিরতে হলো বাড়িতে শিক্ষক অভিভাবকদের সাথে মতবিনিময় সভা বরিশালের গৌরনদীতে গৌরনদী পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এ্যাড,এস,এম মনির

সিরাজগঞ্জ র‌্যাব-১২’র অভিযান চালিয়ে সলঙ্গা থানাধীন ঘুড়কা বেলতলা এলাকা থেকে ৬৫. ৫ কেজি গাঁজাসহ ১ জনকে গ্রেফতার

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩
  • ২৭০ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি, মোঃ শাহাবুদ্দিন সেলিমঃ-সিরাজগঞ্জ র‍্যাব-১২’র অভিযান চালিয়ে সিরাজগঞ্জ জেলা সলঙ্গা থানাধীন ঘুড়কা বেলতলা এলাকা থেকে ৬৫.৫ কেজি গাঁজাসহ ১জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। এবং ১টি ট্রাক জব্দ করেন র‍্যাব ১২,

সিরাজগঞ্জ র‌্যাব-১২, সদর কোম্পানি, সিরাজগঞ্জ এর কোম্পানি কমান্ডার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন যে, চট্টগ্রাম হতে নওগাঁগামী ১টি ট্রাকযোগে ১জন ব্যক্তি নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা বহন করে সিরাজগঞ্জের দিকে আসছে। উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে। শুক্রবার ১৭ নভেম্বর সন্ধ্যা ৬.৩০ ঘটিকায় “সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন ঘুড়কা বেলতলা মেসার্স সমবায় ড্রাইভার ফিলিং ষ্টেশন এর সামনে” একটি অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করা হয়। চেকপোষ্ট চলাকালিন উপরোক্ত স্থানে ১টি লবণ ভর্তি ট্রাক যার রেজিষ্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ট-২২-৯৪৭১ আসতে দেখে ট্রাকটি সংকেত দিয়ে থামানো হয় এবং ঘটনাস্থলে মোঃ আবু হোসেন (৪২), পিতা- মোঃ আফিজ উদ্দিন, সাং- পূর্ব পাটিচড়া, থানা- পত্নিতলা, জেলা- নওগাঁকে আটক করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে সে স্বীকার করে যে ট্রাকের পেছনে ২টি প্লাস্টিকের বস্তায় গাঁজা লুকানো আছে।

এছাড়াও মাদক ব্যবসায়ীর সাথে থাকা মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন, ৪টি সিম কার্ড, এবং নগদ ২৩,৬০০ টাকাসহ ১টি ট্রাক জব্দ করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে বড় বড় মাদকের চালান সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় ট্রাকযোগে তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com