1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
সাংবাদিক গিয়াস উদ্দিন মিয়ার পিতা-মাতা ও বোনের রূহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
মাদারীপুর কালকিনিতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত কারা ও পুলিশের সমন্বিত দায়িত্ব পালনে চ্যালেঞ্জ মোকাবিলায় বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত মাদারীপুরের ঐতিহ্যবাহী টুবিয়া বাজারে ‘বিশেষ পরিচ্ছন্নতা অভিযান’পরিচালিত উজিরপুরের সন্তান থেকে জাতীয় রাজনীতির নেতৃত্বে মোহাম্মদ দুলাল হোসেন এআই-তৈরি ভুয়া ভিডিওর প্রতিবাদে দেবীগঞ্জে ওলামা দলের মানববন্ধন, দোষীদের বিচারের দাবি,, মোহনপুরে সার মজুদে অনিয়মের অভিযোগ, বাধা দিতে গিয়ে কৃষক আহত গৌরনদীতে পরিচ্ছন্ন ও শব্দদূষণমুক্ত কর্মপরিবেশ গঠনে উদ্বুদ্ধকরণ সভা রাজশাহীতে র‌্যাবের অভিযানে অপহৃত কিশোরী উদ্ধার পবায় মিজানুর-ইসমাইল সিন্ডিকেট প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে নিয়ে ভুয়া ভিডিও: দেবীগঞ্জে বিএনপির প্রতিবাদ ও সংবাদ সম্মেলন,,

সাংবাদিক গিয়াস উদ্দিন মিয়ার পিতা-মাতা ও বোনের রূহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ২৪৬ বার পড়া হয়েছে

 

পলাশ তালুকদার, গৌরনদী বরিশাল প্রতিনিধিঃ-

গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও মাই টিভি প্রতিনিধি সিনিয়র সাংবাদিক মোঃ গিয়াস উদ্দিন মিয়া-র পিতা মরহুম জয়নাল আবেদীন মিয়া, মাতা কহিনুর বেগম এবং সদ্য প্রয়াত বোন বিউটি হকের রূহের মাগফেরাত কামনায় দিনব্যাপী কোরআনখানি, মিলাদ মাহফিল ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল থেকে হাজীবাড়ি বাইতুন নূর জামে মসজিদে কোরআনখানি অনুষ্ঠিত হয়। পরে আসর নামাজের পর কবর জিয়ারত করা হয় এবং ইফতারের পূর্বমুহূর্তে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সাংবাদিকের বড় ভাই, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত পরিচালক ও বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম মিয়া, গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. শামীম শেখ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম-এর কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক খোকন আহমেদ হীরা, বার্থী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. মিজানুর রহমান মিন্টু, সদস্য সচিব চুন্নু সরদার, গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি খাইরুল ইসলাম, কাজী আল আমিন, উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি বদরুজ্জামান খান সবুজ, মোহাম্মদ আলী বাবু, সাবেক সাধারণ সম্পাদক মোল্লা ফারুক হাসান, গৌরনদী সাংবাদিক ফোরামের সভাপতি মনির হোসেন, সহ-সভাপতি কাজী রনি, সাংবাদিক মোস্তফা হাওলাদার, রাজীব হোসেন তারিম, ইয়াদুল হক, সৈয়দ সাকিবুল্লা বেলালী, সিফাত আহমেদ, শফিকুল ইসলাম সোহাগ, খায়রুল হাসান লাভলুসহ বিভিন্ন সাংবাদিক ও সুধীজন।
শেষে হাজীবাড়ি বাইতুন নূর জামে মসজিদের পেশ ইমাম হযরত মাওলানা ইশা ফরাজী দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। অনুষ্ঠানে মরহুমদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com