1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রাজশাহীর কাটাখালীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
মাদারীপুরের শিবচরে পূবালী ব্যাংকের দুই দিনব্যাপী ক্যাশলেস কার্যক্রমের উদ্বোধন মাদারীপুর পৌরসভায় নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত উজিরপুরে নিষিদ্ধ জালের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান, জব্দ ৩০ লাখ টাকার জাল আনন্দ ভ্রমণেই শেষ যাত্রা: শাপলা বিলে ডুবে তরুণ পর্যটকের মৃত্যু সাংবাদিকতা বর্তমানে সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখোমুখি-বরিশালে তথ্যমন্ত্রী শিক্ষার মানোন্নয়নে,গৌরনদীর ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সভা অনুষ্ঠিত চার বছরে বেকারি পণ্য সরবরাহকারী থেকে ৩২ দোকান ও প্লটের মালিক, সম্পদের উৎস নিয়ে প্রশ্ন নগরীর নিরাপত্তায় আরএমপিকে সিসি ক্যামেরা দিল রাসিক দেবীগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত নড়াগাতীতে ইউপি সদস্য মনি মিয়া হত্যা: তিনদিনেও হয়নি মামলা, খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন

রাজশাহীর কাটাখালীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

 

মোঃ সোহেল রানা রাজশাহীঃ-

​ রাজশাহী মহানগরীর কাটাখালী থানা এলাকা থেকে ২০ কেজি গাজাঁসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫)।

​রোববার (২৬ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র‍্যাব-৫, রাজশাহী সদর কোম্পানী এ তথ্য নিশ্চিত করেছে।
​গ্রেপ্তারকৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার পানিশ্বর এলাকার মিলন মিয়ার ছেলে মোঃ রবিউল্লাহ (৩০) এবং রাজশাহী জেলার দুর্গাপুর থানার কুহাড় এলাকার জয়নাল আবেদিনের ছেলে মোঃ জনি মাহমুদ (৩০)।

​র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৫ জুলাই) রাত ৯টা ৩৫ মিনিটে র‍্যাব-৫ এর একটি চৌকস অপারেশন দল কাটাখালী থানাধীন কাজিরপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে ২০ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।
​প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে যে, তারা ব্রাহ্মণবাড়িয়া থেকে বিভিন্ন উপায়ে গাঁজা সংগ্রহ করে রাজশাহীতে এনে পরস্পর যোগসাজশে তাব ক্রয় বিক্রয় করে আসছিল।

​এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে রাজশাহী মহানগরীর কাটাখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com