1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রাজশাহীতে বিপুল পরিমাণ গাঁজাসহ মহিলা মাদক ব্যবসায়ী গ্রেপ্তার - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
দুর্গাপুরের অপরাধজগত ঘিরে উদ্বেগ, সাংবাদিক হত্যা তদন্তে পুরোনো মামলার আসামি অপূর্ব গ্রেফতার। মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কালিয়ায় শাড়ি ও ধূতি বিতরণ। পরিবারের পাশাপাশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোও পরিষ্কার রাখতে হবে: এমপি খোকন তালুকদার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কালিয়ায় শাড়ি ও ধূতি বিতরণ। প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে —জহির উদ্দিন স্বপন গৌরনদীতে ৭৮ তম ক্রেডিট ইউনিয়ন দিবস পালিত গৌরনদীতে ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প লালমনিরহাট ও কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবির চার অভিযান, সাড়ে ৬ লাখ টাকার মাদক জব্দ উখিয়ার ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত ১০; ফায়ার সেফটি নিয়ে গুরুতর প্রশ্ন

রাজশাহীতে বিপুল পরিমাণ গাঁজাসহ মহিলা মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ৪১১ বার পড়া হয়েছে

মোঃ সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধানঃ-

রাজশাহীর কাটাখালী থেকে কুখ্যাত মহিলা মাদক ব্যবসায়ী জেসমিন ওরফে বিবিজানের সহযোগীদের গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। অভিযানে উদ্ধার হয়েছে ৫৩ কেজি ৮৫০ গ্রাম গাঁজা।

র‌্যাব-৫ জানায়, ৪ অক্টোবর রাত ২টার দিকে রাজশাহী মহানগরীর কাটাখালী থানাধীন নলখোলা ও মীরকামারী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন:
শিরোইল এলাকার মোঃ আশাদ খাঁ (২১), মিরকামারী এলাকার মেহেদী হাসান (২৪), একই এলাকার সাবিনা বেগম (৪০)।

র‌্যাব-৫ এর প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতরা জনৈকা জেসমিন ওরফে বিবিজানের মাধ্যমে গাঁজা পরিবহন ও বিক্রয় করত। অভিযানে তাদের বসতবাড়ীর শয়ন কক্ষের খাটের নিচে কার্টুনে লুকানো ৫৩ কেজি ৮৫০ গ্রাম গাঁজা, তিনটি মোবাইল ফোন ও তিনটি সিম উদ্ধার করা হয়।

র‌্যাব-৫ এর সিপিএসসি উল্লেখ করেছে, জেসমিন রাজশাহীর বিভিন্ন এলাকায় গাঁজা সরবরাহ করতেন। অভিযানের সময় জেসমিন পালিয়ে যাওয়ায় তার বিরুদ্ধে পলাতক মামলা রুজু করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে, তারা জেসমিনের নির্দেশে গাঁজা ডেলিভারি করত।

তারা আরো জানায়, সীমান্তবর্তী এলাকা থেকে স্বল্প মূল্যে গাঁজা সংগ্রহ করে রাজশাহীসহ দেশের বিভিন্ন জেলায় বেশি দামে বিক্রয় করা হতো। অভিযানে ধৃতদের বিরুদ্ধে কাটাখালী থানায় মাদক আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

র‌্যাব-৫ এর পক্ষ থেকে বলা হয়েছে, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার জন্য তারা সব ধরনের অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালিয়ে আসছে। মাদক, সন্ত্রাস, অস্ত্র ও ছিনতাইকারীদের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com