1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
​রাজশাহীতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় সিরাপ ও মদ উদ্ধার - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ৮:০২|
সংবাদ শিরোনামঃ
তানোরে ৫০০ গ্রাম গাঁজা ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পারিবারিক কলহের জেরে আগৈলঝাড়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা জুলাই দিবস ও ৫ আগষ্ট গণঅদ্ভুত্থান দিবস উদযাপনে গৌরনদীতে প্রস্তুতি সভা কালিয়ায় ১০ হাজার মিটার কারেন্ট জাল ও ১০টি চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে বিনষ্ট গৌরনদীতে শিক্ষা প্রতিষ্ঠানে দুই হাজার গাছের  চারা বিতরন মাদক ও অপরাধ দমনে জনসচেতনতা গড়ে তুলতে র‍্যাব-৫-এর টাউন হল মিটিং বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন খোন্দকার মোহাম্মাদ আলী। দেবীগঞ্জে খাদ্য কমিটির তত্ত্ববোধনে বদলে গেল প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং খাবারের মান। দেবীগঞ্জে পুকুর খননে বন্ধ প্রাকৃতিক পানি প্রবাহ, জলাবদ্ধতায় ডুবছে শত শত বিঘা ফসলি জমি,, নড়াইলে ‘জুলাই-গণঅভ্যুত্থান দিবস’ পালনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

​রাজশাহীতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় সিরাপ ও মদ উদ্ধার

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৪৯ বার পড়া হয়েছে

 

মোঃ সোহেল রানা রাজশাহী বিভাগীয় প্রধানঃ-

রাজশাহী সীমান্তে পৃথক দুটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (১ বিজিবি)।

সোমবার দিবাগত রাতে ও আজ মঙ্গলবার ভোরে নগরীর কাটাখালী থানার শাহাপুর ও খানপুর এলাকায় এসব অভিযান চালানো হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

​বিজিবি সূত্র জানায়, মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) সীমান্ত এলাকায় নিয়মিত টহল জোরদার করেছে। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় যে, রাজশাহীর সীমান্ত দিয়ে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল পাচার হতে পারে।

​প্রথম অভিযানটি পরিচালিত হয় গত ২৩ ফেব্রুয়ারি রাত আনুমানিক সোয়া ১১টার দিকে। শাহাপুর বিওপির একটি নিয়মিত টহল দল শাহাপুর পূর্বপাড়া এলাকার একটি গমক্ষেতে ওৎ পেতে থাকে। এ সময় একজন মাদক কারবারিকে ওই এলাকা দিয়ে আসতে দেখে বিজিবি সদস্যরা ধাওয়া করেন। ধাওয়া খেয়ে ব্যাগ ফেলে রাতের অন্ধকারে পালিয়ে যান ওই ব্যক্তি। পরে ব্যাগটি তল্লাশি করে ৫০ বোতল ভারতীয় এসকাফ (ESKUF) সিরাপ জব্দ করা হয়।

​অন্যদিকে, আজ ২৪ ফেব্রুয়ারি ভোর সাড়ে ৪টার দিকে খানপুর বিওপির একটি আভিযানিক দল খানপুর পশ্চিম পাড়া এলাকায় দ্বিতীয় অভিযানটি চালায়। একটি আম বাগানের ভেতর লোকজনের আনাগোনা টের পেয়ে বিজিবি সদস্যরা সুকৌশলে অগ্রসর হলে মাদক কারবারিরা দুটি বস্তা ফেলে পালিয়ে যায়। ওই বস্তা থেকে ৬৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

​রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) জানিয়েছে, উদ্ধারকৃত এসব মাদকদ্রব্য মালিকবিহীন অবস্থায় জব্দ করা হয়েছে। জব্দকৃত সিরাপ ও মদ কাটাখালী থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালান রোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com