1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রাজশাহীতে প্রকাশ্যে সাড়ে ১২ লাখ টাকাসহ মোটরসাইকেল ছিনতাই - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| সকাল ১১:২৫|
সংবাদ শিরোনামঃ
দূর্গাপুরে ৬ বছর ধরে নিখোঁজ সাংবাদিক পিতা, মাওলানা আতাউর রহমান আক্তার আগৈলঝাড়ায় খালের আবর্জনা অপসারণের রক্ষায় সচেতনতামূলক এডভোকেস ক্যাম্পেইন দেবীগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহিরকে হত্যার হুমকি: থানায় জিডি গৌরনদীতে মাই টিভির জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত পঞ্চগড়ে কৃষকদের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ,, আগৈলঝাড়ায় নববর্ষ উপলক্ষে বৈশাখী বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় গৌরনদীতে বাংলা নববর্ষে শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান রামপালে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা বর্ষবরণ খালে ভাসছিল নবজাতকের লাশ

রাজশাহীতে প্রকাশ্যে সাড়ে ১২ লাখ টাকাসহ মোটরসাইকেল ছিনতাই

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে

মোঃ সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধানঃ-

রাজশাহীতে দিনদুপুরে এক ব্যবসায়ীর মাথায় আঘাত করে সাড়ে ১২ লাখ টাকাসহ মোটরসাইকেল ছিনতাই করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে নগরীর রাজপাড়া থানার বহরমপুর নিমতলা পেঁয়াজির মোড়ে এ ঘটনা ঘটে।

আহত ব্যবসায়ী মো. চাঁদ মিয়া (৪০) বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ৩৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। তাঁর মাথা, কপাল ও নাকে গুরুতর জখম হয়েছে। তিনি নগরের বোয়ালিয়া থানার সপুরা মথুরডাঙ্গা শিল্পীপাড়া মহল্লার বাসিন্দা।

চাঁদ জানান, তিনি ব্যবসার সাড়ে ১২ লাখ টাকা নিয়ে মোটরসাইকেলে ওই এলাকায় যাচ্ছিলেন। পথে কয়েকজন যুবক তাকে থামায়। এ সময় একজন তার মোটরসাইকেলের চাবি নিয়ে নেয় এবং পেছন থেকে বাঁশ দিয়ে আঘাত করে। এতে তিনি অচেতন হয়ে পড়েন। জ্ঞান ফিরে দেখেন টাকার বেগসহ মোটরসাইকেল নেই। ছিনতাই হওয়া মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর ‘রাজ মেট্রো-ল-১২-৬৪৩২’।

এদিকে, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের সনাক্তের চেষ্টা চলছে বলে জানান রাজপাড়া থানার এসআই তাজ উদ্দিন।

তিনি বলেন, ‘মোটরসাইকেল ছিনতাইয়ের বিষয়টি নিশ্চিত। তবে টাকা ছিনতাই হয়েছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি। ভুক্তভোগীর সঙ্গে বিস্তারিত কথা বলার পর জানা যাবে। আহত চাঁদ মিয়ার শারীরিক অবস্থার উন্নতি হলে তার সঙ্গে কথা বলে বিস্তারিত জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com