1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রাজশাহীতে একদিনে কমলো ৩ ডিগ্রি তাপমাত্রা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
বাকেরগঞ্জে চাঞ্চল্যকর ভ্যানচালক হত্যা, মূল পরিকল্পনাকারী সুমন শিকদারকে গ্রেপ্তার করেছে এসআরবি-৮ বেতাগীতে স্কুলছাত্রীর দাঁত ভাঙার অভিযোগ, প্রধান আসামি ফয়সাল গ্রেপ্তার নতুন করে জীবন সাজানোর স্বপ্ন বুনছেন অনিকের পরিবার শিক্ষার্থীদের শুধু লেখাপড়া করলেই চলবে না, মানবিকতা, নৈতিকতা, আদর্শ, চরিত্র সব কিছুতেই শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে রামপালে ছাত্রদল নেতা শোভনের উদ্যোগে সামাজিক সচেতনতামূলক নাটক ‘ন্যায় বিচার’ দাবদাহে তৃষ্ণার্তদের স্বস্তি, ইক্ষু শরবতে সেবা ও স্বাবলম্বিতার উদ্যোগ গৌরনদীতে মহিলা সমাবেশে স্বপন, নারীর অগ্রযাত্রায় সমঅধিকার ও সুযোগ নিশ্চিতের আহ্বান আগৈলঝাড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা অর্থনীতির পুনরুত্থানের জন্য চীনের বন্ধুত্ব বাংলাদেশের জন্য অগ্রাধিকার -জহির উদ্দিন স্বপন স্বামীর জীবন বাঁচাতে কিডনি দিচ্ছেন স্ত্রী, সুস্থতার আশায় প্রার্থনায় স্বজনরা

রাজশাহীতে একদিনে কমলো ৩ ডিগ্রি তাপমাত্রা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ৩৫২ বার পড়া হয়েছে

মোঃ সোহেল রানা রাজশাহী বিভাগীয় প্রধানঃ-

একদিনের ব্যবধানে তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস কমে রাজশাহীতে নেমে এসেছে ৭ ডিগ্রিতে। এতে করে জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। শুরু হয়েছে শৈত্যপ্রবাহের প্রভাব, সঙ্গে বইছে ঠান্ডা বাতাস।

রাজশাহী আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৬ জানুয়ারি) ভোর ৬টায় রাজশাহীতে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এর ফলে জেলার ওপর দিয়ে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

আবহাওয়া অফিসের তথ্যমতে, আগের দিনের তুলনায় একদিনেই তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস কমে গেছে। এ সময় বাতাসে আদ্রতার পরিমাণ ছিল শতভাগ। ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে দাঁড়ায় মাত্র ৬০০ মিটার। সকালজুড়ে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া বিরাজ করলেও কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

এর আগে সোমবার (৫ জানুয়ারি) রাজশাহীতে দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সে সময় বাতাসের আদ্রতার পরিমাণ ছিল ৭৬ শতাংশ।

তীব্র শীতের কারণে খেটে খাওয়া মানুষ, শিশু ও বয়স্করা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com