1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রাজশাহী-৪ আসনে ভোট পুন:গণনার দাবি বিএনপি প্রার্থীর - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| সকাল ৬:১৯|
সংবাদ শিরোনামঃ
ভুয়া কবিরাজির প্রতারণার তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, প্রাণনাশের হুমকি রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে নৌকাসহ বিপুল পরিমান ভারতীয় সিরাপ জব্দ গৌরনদীতে পুনঃখননকৃত সরিকল-বাটাজোর খালে ‘ক্লিন অ্যান্ড গ্রিন’ কর্মসূচি সংস্কারের পরও বেহাল গৌরনদী বিদ্যুৎ অফিসসংলগ্ন বন্দরের সড়ক, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা নড়াইলে দুই মাসের বাচ্চা কোলে নিয়ে স্বামী হত্যার বিচার চাইলেন স্ত্রী, ফাঁসির দাবিতে মানববন্ধন  গৌরনদীতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের টিফিনের বন রুটিতে ব্লেড পাওয়ার অভিযোগ। নড়াগাতীতে অভিযানে ৫ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, এতিমখানায় বিতরণ,বাজারে প্রকাশ্যে বিক্রি হচ্ছে পিরানহা উজিরপুরে মৎস্য বিভাগের অভিযানে অর্ধকোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ মোহনপুরে বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আহমেদ চৌধুরীর মৃত্যুতে দোয়া ও স্মরণসভা দেবীগঞ্জের বিষপানি ডারার পাড়ে রাস্তা ধসে জনদুর্ভোগ চরমে, নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় বাড়িঘর; দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি,,

রাজশাহী-৪ আসনে ভোট পুন:গণনার দাবি বিএনপি প্রার্থীর

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩৯৫ বার পড়া হয়েছে

 

মোঃ সোহেল রানা রাজশাহী বিভাগীয় প্রধানঃ-

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৪ (বাগমারা) আসনে বিভিন্ন অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে ভোট বাতিল বা পুন:গণনার দাবি করেছেন বিএনপির প্রার্থী ডিএমডি জিয়াউর রহমান জিয়া। শনিবার উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রির্টানিং অফিসারের কাছে তিনি একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে ডিএম জিয়াউর রহমান জিয়া দাবি করেছেন, গত ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৪ (বাগমারা) আসনে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কর্তৃক মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসাবে অংশ গ্রহণ করেন। এ নির্বাচনে বিভিন্ন ধরণের অনিয়ম, কারচুপি ও প্রশাসনের কিছু অংশ কর্তৃক ভীতি প্রদর্শনের মাধ্যমে প্রশ্নবিদ্ধ নির্বাচনে বিতর্কীত ফলাফল ঘোষণা করা হয়েছে।

বিভিন্ন ভোট কেন্দ্রের ফলাফলে ব্যালটের সঙ্গে মুড়ীর অমিল, পোস্টাল ভোট গণনায় অনিয়ম এবং বিভিন্ন কেন্দ্রে পুলিশ ও সেনাবাহিনী কর্তৃক ভোটারদের মধ্যে ভীতি প্রদর্শনসহ লাঠিচার্জ করে তার পক্ষের দুইজন রানী কর্মীসহ বিএনপি ও ছাত্রদলের ছয়জন কর্মীকে আহত করা হয়েছে।

অভিযোগে তিনি দাবি করেন, ভবানীগঞ্জ ও তাহেরপুর পৌরসভার ৯টি ভোট কেন্দ্রসহ বাসুপাড়া, দ্বীপপুর, আউচপাড়া, হামিরকুৎসা, শুভডাঙ্গা, সোনাডাঙ্গা, মাড়িয়া, কাচারী কোয়ালীপাড়া ও গণিপুর ইউনিয়নের বিভিন্ন কেন্দ্রের মধ্যে কোনটিতে ভোট কারচুপি, কোনটিতে পোলিং এজেন্টদের কেন্দ্রে প্রবেশ করতে বাঁধা দেওয়া এবং কোনটিতে ভোট গ্রহণের আগ মূহুর্তে প্রিয়াইডিং অফিসার পরিবর্তন বা প্রিজাইডিং অফিসারকে কেন্দ্র থেকে বের করে দিয়ে তাদের অসাক্ষরিত ফলাফল মনগড়া ভাবে তৈরি করে তা প্রকাশ করা হয়েছে।

ওই ফলাফলে ধানের শীষ প্রতীকে তাকে ৫ হাজার ৭৬৫ ভোটের ব্যবধানে পরাজিত দেখিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামী কর্তৃক মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা. আব্দুল বারী সরদারকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। কাজেই এসব অনিয়মের কারণে এই আসনে ভোট বাতিল বা পুন:গণনার দাবি জানিয়েছেন তিনি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহবুবুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার রিটানিং অফিসারের কাছে পাঠানো হয়েছে। তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

রাজশাহী-৪ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. আব্দুল বারী সরদার পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ২২৬ ভোট। বিএনপি প্রার্থী ডি এম ডি জিয়াউর রহমান জিয়া পেয়েছেন ১ লাখ ৯ হাজার ৪৬১ ভোট। ৫ হাজার ৭৬৫ ভোটের ব্যবধানে ডা. আব্দুল বারী সরদার বিজয়ী হয়েছেন। এ আসনে বাতিলকৃত ভোটের সংখ্যা ৪ হাজার ৭৪টি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com