1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে মরহুম কাজী সেকেন্দার আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ২৮ আগস্ট আগৈলঝাড়ায় ৬০ বছরের বৃদ্ধের যৌন লালসায় ৯ বছরের মাদ্রাসাছাত্রী ধর্ষণের শিকার, থানায় মামলা। রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ প্রশাসনিক স্বচ্ছতা ও উন্নয়নে বদলে যাচ্ছে তানোর: ইউএনও নাঈমা খানের সাফল্য নড়াইলে বন্ধুর দাফনে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সেনাসদস্য সোহেল ও তাঁর স্ত্রীর মাদারীপুরে অবৈধ আত্মঘাতী ড্রেজারে বালু উত্তোলন: হুমকির মুখে ফসলি জমি ও বসতবাড়ি বিশ্ব শান্তি কামনায় উৎসব মূখর পরিবেশে মোল্লাহাটের কোদালিয়ায় খুদের মহোৎসব অনুষ্ঠিত মাজার ধ্বংস হলে ঘরে বসে থাকব না: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ গৌরনদীর ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ে ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে প্রতিযোগিতা, আলোচনা সভা ও মিলাদ গৌরনদীতে ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জুশনে জুলুছ, আলোচনা সভা ও মিলাদ মাহফিল

রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ১২৯ বার পড়া হয়েছে

 

মোঃ সোহেল রানা রাজশাহী বিভাগীয় প্রধানঃ-

মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ এর দিক নির্দেশনা অনুযায়ী মাদকের বিরুদ্ধে ‘‘জিরো টলারেন্স’’ নীতি অনুসরণ করে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর সদস্যগণ সীমান্ত এলাকায় বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করছে।

এরই ধারাবাহিকতায় অদ্য ১১ জুলাই ২০২৬ তারিখ রাত আনুমানিক ০৪৩০ ঘটিকায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ প্রেমতলী বিওপি’র আভিযানিক দল বিশ্বস্ত সূত্রে জানতে পারে যে, গোদাগাড়ী থানাধীন ফরাদপুর পদ্মা নদীর ঘাট নামক এলাকা দিয়ে মাদকদ্রব্যের একটি চালান বাংলাদেশে প্রবেশ করবে।

উক্ত তথ্যের ভিত্তিতে টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফাঁদ পেতে অবস্থান নেয়। দীর্ঘসময় ফাঁদ পেতে থাকার এক পর্যায়ে আভিযানিক দল দেখতে পায় যে, একজন মাদক কারবারী আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে বাংলাদেশের অভ্যান্তরে প্রবেশ করছে। তৎক্ষনাৎ তাকে ধরার জন্য ধাওয়া করলে মাদক কারবারীর নিকট থাকা বস্তাটি ফেলে রাতের অন্ধকারে পালিয়ে যায়। পরবর্তীতে আভিযানিক দল কর্তৃক বস্তাটি তল্লাশী করে তার মধ্য হতে *৪১ বোতল ভারতীয় মদ* (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য গোদাগাড়ী থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

এ বিষয়ের সাথে জড়িত মাদক কারবারীকে শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবি কর্তৃক গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com