
মোঃ হেমায়েত হোসেন খান,নিউজ ডেস্ক মাদারীপুরঃ-বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের নবগঠিত কমিটির উপ-শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন-ঢাকা কলেজের মেধাবী ছাত্র মোঃ সাব্বির হাওলাদার।
মাদারীপুর জেলার ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের ১ নং ওয়ার্ড খাতিয়াল এলাকার আবুল কালাম হাওলাদার এর সুযোগ্য কৃতি সন্তান ঢাকা কলেজের মেধাবী ছাত্র মোঃ সাব্বির হাওলাদারকে বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের উপ-শিক্ষা পাঠচক্র বিষয়ক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
কমিটি অনুমোদন দিয়ে বলা হয়,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘স্মার্ট বাংলাদেশ’স্মার্ট মহানগর’ বিনির্মাণের লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা মহানগর দক্ষিণ এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
এতে মাদারীপুর জেলার কৃতি সন্তান ঢাকা কলেজের মেধাবী ছাত্র সাব্বির হাওলাদারকে ঢাকা দক্ষিন ছাত্রলীগের উপ-শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
এবিষয়ে ঢাকা কলেজের মেধাবী ছাত্র সাব্বির হাওলাদার বলেন, আমাকে ঢাকা দক্ষিণ ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্র সম্পাদক নির্বাচিত করায় দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।