1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরে পৌর সভায় শত বছরের সরকারী খাল দখলমুক্ত অভিযান পরিচালনা করেন পৌর প্রশাসন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| দুপুর ১:২৭|
সংবাদ শিরোনামঃ
ধর্মপাশায় ইউনিয়ন বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও দলীয় প্রভাব বিস্তারের অভিযোগ, বহিষ্কারের দাবি রাজশাহীর মোহনপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩ মাদারীপুর রাজৈরে ‘হাতুড়িবাহিনী’র প্রধান মাজহারুল কে”গ্রেফতার করেছে পুলিশ ও র‍্যাব পানিসম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ সিনেটের সদস্য নির্বাচিত,, নড়াইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নতুন কমিটি গঠন সভাপতি দেলোয়ার, সম্পাদক আলী হাসান ডাসারের বালিগ্রামে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত। গৌরনদীতে আইন-শৃংখলা কমিটির মাসিক সভা কালিয়ার যোগানিয়ায় বাজারে উচ্ছেদ অভিযান নির্মিত হবে নতুন ভূমি অফিসের বাউন্ডারি ও গেট দেবীগঞ্জে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত, প্রধান অতিথি জেলা প্রশাসক শুকরিয়া পারভীন,, দেবীগঞ্জে ‘০৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি বাস্তবায়নে আলোচনা সভা অনুষ্ঠিত,,

মাদারীপুরে পৌর সভায় শত বছরের সরকারী খাল দখলমুক্ত অভিযান পরিচালনা করেন পৌর প্রশাসন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫
  • ২০৪ বার পড়া হয়েছে

 পৌর সভায় শত বছরের সরকারী খাল দখলমুক্ত অভিযান পরিচালনা করেন পৌর প্রশাসন

মোঃ হেমায়েত হোসেন খান
নিউজ ডেস্ক মাদারীপুর

মাদারীপুরের পৌর শহরের শত বছরের ঐতিহ্যবাহী সরকারী খাল অবৈধ ভাবে দখল হওয়া‘সৈয়দারবালী এলাকায় খাল’ উদ্ধারের অভিযান পরিচালনা করছেন পৌর প্রশাসন।

সোমবার (২৭ জানুয়ারি) সকালে মাদারীপুর পৌর সভার প্রশাসক ও উপ-সচিব মো. হাবিবুল আলম এবং নির্বাহী ম্যাজিষ্ট্রেট সেবক মন্ডলের নেতৃত্বে পৌর এলাকার ৪নং ওয়ার্ডের মাতুব্বর বাড়ি মসজিদ থেকে ঋষিবাড়ি পর্যন্ত দুই কিলোমিটার খালটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন।

এসময় মাদারীপুর পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা খন্দকার আবু আহমদ ফিরোজ ইলিয়াস, মেডিকেল অফিসার ডা. হরষিত বিশ্বাস,নগর পরিকল্পনাবিদ আরাফাত জামানসহ বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

খালটি প্রায় গত ৩০ বছর যাবত অবৈধ দখল হওয়ায় পানি চলাচল বন্ধ হয়ে যায়। এখন খালটি মুক্ত হওয়ায় সৈদারবাবালী-পানিছত্র ও শকুনী (আংশিক) এলাকার প্রায় ১০ হাজার পরিবার জলাবদ্ধতা থেকে নিরসন পাবে।

মাদারীপুর পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা খন্দকার আবু আহমদ ফিরোজ ইলিয়াস বলেন, ‘আমরা শহরের যতগুলো খাল রয়েছে। সবগুলো খালের তালিকা তৈরী করেছি। যেসব খাল দিয়ে এখন আর পানি প্রবাহ হয় না। সেই সবগুলো খালই দ্রুততম সময়ের মধ্যেই উদ্ধার অভিযান পরিচালনা করে খালগুলোতে পানি প্রবাহ নিশ্চিত করে খালগুলোকে বাঁচিয়ে রাখার পাশাপাশি মানুষের জলাবদ্ধার দুর্ভোগও কমিয়ে আনবো। ইতোমধ্যে আমরা সৈয়দারবালী খালের শতাধিক স্থাপনা উচ্ছেদ করেছি। এই ধারা অব্যাহত থাকবে। 

মাদারীপুর পৌরসভার প্রশাসক ও উপ-সচিব মো. হাবিবুল আলম বলেন, ‘শত বছরের এতিহ্যবাহী ‘সৈয়দারবালী খাল’টি অবৈধভাবে দখল হয়ে পানি প্রবাহ বন্ধ হয়ে গিয়েছিল। এতে দীর্ঘদিন যাবত এই এলাকার মানুষেরা জলাবদ্ধতায় থাকত।

আমরা খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ করছি এবং অনেকে নিজ উদ্যোগে সরিয়ে নিচ্ছে। পর্যায়ক্রমে আমরা শহরের সবগুলো খালই উদ্ধার অভিযান শুরু করব। যাতে শহরে জলবাদ্ধতা তৈরী না হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com