1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরে ডনোভান সরকারী বালিকা উচ্চবিদ্যালয়ে-১১২ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ৪:৩০|
সংবাদ শিরোনামঃ
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক অর্জন করলেন গৌরনদীর মুরছালিন ও পূর্বা মাদারীপুরের ডাসারে উপজেলা প্রশাসনের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত উজিরপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় সিরাপ ও মাদকদ্রব্য জব্দ রিভার সিটি প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত পঞ্চগড়ের দেবীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত,, কালিয়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার উন্নয়ন ভাবনা ও নেতৃত্বের সংকট,, এফ ফারুক ইসলাম,, মাদারীপুরে ৬০৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামতের সন্ধানে

মাদারীপুরে ডনোভান সরকারী বালিকা উচ্চবিদ্যালয়ে-১১২ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬
  • ১৫৫ বার পড়া হয়েছে

শ্রাবন খান সজীব, নিউজ ডেস্ক মাদারীপুরঃ-

মাদারীপুরে ডনোভান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে ১১২তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ও জেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষা বিভাগের প্রতিনিধি, বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষকবৃন্দ এবং অভিভাবকরা।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন ও কুচকাওয়াজের মধ্য দিয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। পরে ছাত্রীদের অংশগ্রহণে বিভিন্ন ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টসহ নানান খেলাধুলা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পড়াশোনার পাশাপাশি ক্রীড়া ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা ভবিষ্যতে একজন আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে।

অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়। এতে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com