1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরে অবৈধ ড্রেজার ও বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ৮:৪৩|
সংবাদ শিরোনামঃ
রাজশাহীতে প্রভাবশালী ভূমিদস্যুদের বিরুদ্ধে মাদক নিরাময় কেন্দ্র পরিচালকের সংবাদ সম্মেলন কালিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কালিয়ার পহরডাঙ্গায় সচেতন নাগরিক সমাজের উদ্যোগে মাদকবিরোধী র‌্যালি চাঁদা না পেয়ে ক্ষিপ্ত হয়ে,চোর অপবাদ দিয়ে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা শিবচরে ২৮৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারি গ্রেফতার। জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন সফল করতে কালিয়ায় উপজেলা সমন্বয় সভা অনুষ্ঠিত ঢাকায় সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে নড়াইলে প্রেসক্লাবের মানববন্ধন কালিয়ায় তামাক নিয়ন্ত্রণে উপজেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত মোংলায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হামলায় আহত – ৭

মাদারীপুরে অবৈধ ড্রেজার ও বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ৩০৩ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান মাদারীপুর প্রতিনিধিঃ- মাদারীপুর জেলা ও সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার (৩ জুলাই) ২০২৪ ইং তারিখ সকাল থেকে দিন ব্যাপী-সদর উপজেলার আড়িয়াল খা ও কুমার নদে অবৈধ ড্রেজার ও বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন উপজেলা ভ্রাম্যমান আদালতের বিচারক সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাইদুজ্জামান হিমু।

প্রশাসন সূত্রে জানা যায়,অভিযানে পাচখোলা মহিষের চর আড়িয়াল খা নদ থেকে কুমার নদের থানতলি ব্রীজ এলাকায় অভিযান পরিচালনা করে চারটি ড্রেজার মেশিন ও ড্রেজিংয়ের কাজে ব্যবহৃত আনুমানিক ২ হাজার মিটার ড্রেজিং পাইপ গুড়িয়ে দেওয়া হয়। অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০ অনুযায়ী অভিযুক্ত কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযুক্ত ব্যক্তির নাম, বায়জিদ তিনি পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার জেলার দূর্গী এলাকার মোঃ হান্নান মিয়ার ছেলে।

এদিকে অভিযান পরিচালনা করায় খুশি হয়ে জেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন নদীর পাড়ের সর্বস্তরের সাধারন মানুষ। অভিযান পরিচালনায় ভ্রাম্যমাণ আদালতের প্রধান নেতৃত্ব দানকারী কর্মকর্তা ছিলেন, মাদারীপুর সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাইদুজ্জামান হিমু। তিনি আরো সাংবাদিকদের জানান দেশের প্রচলিত আইন অমান্য করে অবৈধভাবে ড্রেজিং, ভূমির শ্রেণী পরিবর্তন সহ সকল অবৈধ কাজের বিরুদ্ধে মাদারীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com