1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুর ৩ আসনের প্রতিটি ইউনিয়নের প্রত্যেকটি মানুষের ভালোবাসা অর্জন করবো”আনিসুর রহমান খোকন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| দুপুর ২:০৫|
সংবাদ শিরোনামঃ
বরিশালে দিনব্যাপী আয়োজন, থাকছে কমিটি ঘোষণা, কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধর্মপাশায় ইউনিয়ন বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও দলীয় প্রভাব বিস্তারের অভিযোগ, বহিষ্কারের দাবি রাজশাহীর মোহনপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩ মাদারীপুর রাজৈরে ‘হাতুড়িবাহিনী’র প্রধান মাজহারুল কে”গ্রেফতার করেছে পুলিশ ও র‍্যাব পানিসম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ সিনেটের সদস্য নির্বাচিত,, নড়াইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নতুন কমিটি গঠন সভাপতি দেলোয়ার, সম্পাদক আলী হাসান ডাসারের বালিগ্রামে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত। গৌরনদীতে আইন-শৃংখলা কমিটির মাসিক সভা কালিয়ার যোগানিয়ায় বাজারে উচ্ছেদ অভিযান নির্মিত হবে নতুন ভূমি অফিসের বাউন্ডারি ও গেট দেবীগঞ্জে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত, প্রধান অতিথি জেলা প্রশাসক শুকরিয়া পারভীন,,

মাদারীপুর ৩ আসনের প্রতিটি ইউনিয়নের প্রত্যেকটি মানুষের ভালোবাসা অর্জন করবো”আনিসুর রহমান খোকন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ৫৮৯ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান,মাদারীপুর প্রতিনিধিঃ-

কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী মোঃ আনিসুর রহমান তালুকদার খোকন বলেছেন, প্রত্যেকটি ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডের প্রত্যেকটি গ্রামের মানুষের ভালোবাসা অর্জন করবো,জনগণের সঙ্গে যাদের সম্পর্ক রয়েছে, তারেক রহমান তাদেরকেই মনোনয়ন দেবেন।

তিনি আরও বলেন, দলের সঙ্গে বা জনগণের সঙ্গে যার সম্পর্ক নেই, তার মনোনয়ন আশা করাও ভুল। মানুষের সঙ্গে যাদের সম্পর্ক, দলের সঙ্গে তাদের সম্পর্ক তারাই কিন্তু পার্টির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ভালো সম্পর্ক রাখেন।

শনিবার (১১ অক্টোবর) দুপুরে কালকিনি ফাজিল মাদরাসা মাঠে কালকিনি উপজেলা ও পৌরসভার সব ওয়ার্ডভিত্তিক বিএনপির নবায়ন ও ফরম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে এসব কথা বলেন তিনি।

এসময় কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুল হক বেপারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মাহবুব হোসেন মুন্সির সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন বেপারী এবং উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি মোঃ মোশারফ হোসেন সরদারসহ বিএনপি অঙ্গসংগঠন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com