1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মতলব উত্তরে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজধানীতে অভিযান, গৌরনদীর ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার মোহনপুরে পানের বরজ থেকে নারীর মরদেহ উদ্ধার ​বানারীপাড়ায় মৃত্যু সনদ দিতে ইউপি প্রশাসককে চাপ প্রয়োগ, লিখিত অভিযোগ, শুনানিতে অনুপস্থিত অভিযোগকারী তেরখাদায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজশাহীতে ১১ কোটি ৩৪ লাখ টাকার মাদক ও অস্ত্র জব্দ; সীমান্ত নিরাপত্তায় প্রযুক্তির কার্যকর ব্যবহার। কালকিনিতে সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগের চার নেতাকর্মী গ্রেফতার মানবতার সেবায় নিবেদিত আরফানুল আলম প্রধান,, বরিশাল-ঢাকা মহাসড়কে আগুন, ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ গৌরনদীতে বার্থী ইউনিয়ন বিএনপির মোটরসাইকেলের বিক্ষোভ মিছিল গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

মতলব উত্তরে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ৪৭৫ বার পড়া হয়েছে

মতলব উত্তর প্রতিনিধিঃ- মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মৌটুপী ভুঁইয়া বাড়ির সামনে পাকা রাস্তার পশ্চিম পাশ থেকে অজ্ঞাত পরিচয়ে এক (৭০) বৎসর বয়সী এক বৃদ্ধ ব্যক্তি (পুরুষ ব্যক্তির) লাশ উদ্ধার করছে মতলব উত্তর থানা পুলিশ।

তবে মৃতদেহের কোন পরিচয় পাওয়া যায়নি। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে স্থানীয়রা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে রাত ৩টার দিকে থানা পুলিশ ও বাগানবাড়ি ইউপির ১নম্বর ওয়ার্ডের সদস্য জহিরুল ইসলাম জমাদার লাশটি উদ্ধার করে বাগানবাড়ি বাজারের চৌরাস্তা কালভার্টের উপর এনে রাখা হয়। যাতে অজ্ঞাত এই ব্যাক্তির পরিচয় পেতে সহজ হয় সেজন্য এখানে এনে রাখা হয়।

বৃহস্পতিবার সকালে সহকারি পুলিশ সুপার (মতলব সার্কেল) মো. খায়রুল বাশার, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদ মোবারক ও ওসি (তদন্ত) ছানোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। বিষয়টি নিশ্চিত করেছেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদ মোবারক।

তিনি আরো বলেন, লাশটি পিবিআই (পুলিশ ইনভেস্টিগেশন) এর বিশেষজ্ঞ টিম এসে প্রযুুক্তির মাধ্যমে পরিচয় জানবার চেষ্টা চালনো হয়ে ছিলো। সম্ভবত অজ্ঞাত এই ব্যক্তি ভোটার না হওয়াতে তার পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। তবে আমরা তার পরিচয় জানাবার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন থানায় অবহিত করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্যে চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে বলে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদ মোবারক জানান।

এদিকে অজ্ঞাত এই বৃদ্ধার পরিচয় জানা এবং ঘটনাস্থল পরিদর্শন করেছেন পিবিআই (পুলিশ ইনভেস্টিগেশন) এর বিশেষজ্ঞ টিম এর মধ্যে ছিলেন পিবিআই (পুলিশ ইনভেস্টিগেশন) ইন্সপেক্টর কবির আহম্মেদ ও এম শামীম ইসলামসহ বিশেষজ্ঞ টিম এর সদস্যরাও।

বাগানবাড়ি ইউপির ১ নাম্বার ওয়ার্ডের সদস্য জহির জমাদার বলেন, বুধবার রাত আড়াইটার সময় থানা থেকে আমাকে বাগানবাড়ি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মৌটুপী ভুঁইয়া বাড়ির সামনে পাকা রাস্তার পশ্চিম পাশে অজ্ঞাত এক বৃদ্ধার লাশ পাওয়ার সংবাদ দেওয়া হয়। এরপর আমি সেখানে ছুটে গিয়ে থানা পুলিশের সাথে থেকে লাশটির পরিচয় যাতে সহজে জানা যায়, সে জন্য রাত ৩টার দিকে বাগানবাড়ি বাগার চৌরাস্তা মোড়ে এনে রাখা হয়। অজ্ঞাত এক বৃদ্ধার বয়স আনুমানিক (৭০) বছর হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com