1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বিজিবি’র সফল অভিযানে রাজশাহী সীমান্তে বিপুল পরিমান ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| সন্ধ্যা ৬:০৪|
সংবাদ শিরোনামঃ
ওয়ার্ল্ড ভিশনের ফাইভ জিরো বাস্তবায়নের লক্ষ্যে দিকনির্দেশনামূলক সভা বিদেশিদের হেনস্তাকারী রাজশাহীর আকাশের বিলাসী জীবন বিজিবি’র সফল অভিযানে রাজশাহী সীমান্তে বিপুল পরিমান ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ মামলা থাকলেও বহাল তবিয়তে অফিস করছেন পরিবার পরিকল্পনা বিভাগের কর্মচারী, ক্ষোভ জনমনে জনগণের মৌলিক অধিকার পূরণের লক্ষ্যে কাজ করছে সরকার – খোকন তালুকদার এমপি উজিরপুরে প্রেসক্রিপশন ছাড়া স্টেরয়েড বিক্রি নিষিদ্ধ—আইনশৃঙ্খলা সভার কঠোর সিদ্ধান্ত শাহমখদুম থানা পুলিশের অভিযানে চুরি হওয়া গরু ৮ ঘন্টার মধ্যে উদ্ধার মাদক কারবারিদের তথ্য সংগ্রহে করতে গিয়ে হামলার শিকার র‍্যাব কালিয়ায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন বিশ্বাস জাহাঙ্গীর আলম এমপি শিশুশ্রম বাল্যবিবাহ ও স্কুল ঝড়ে পড়া রোধে ওয়ার্ল্ড ভিশনের মতবিনিময় সভা

বিজিবি’র সফল অভিযানে রাজশাহী সীমান্তে বিপুল পরিমান ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

 

মোঃ সোহেল রানা রাজশাহী বিভাগীয় প্রধানঃ-

মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ এর দিক নির্দেশনা অনুযায়ী সীমান্ত দিয়ে যাতে অবৈধভাবে মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর সীমান্ত এলাকায় বিজিবি সদস্যগণ কঠোর গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা বৃদ্ধি করে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছে।

এরই ধারাবাহিকতায় গত ১৩ মে ২০২৬ তারিখ আনুমানিক ২১৪০ ঘটিকায় গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি’র চৌকষ আভিযানিক দল জানতে পারে যে, কাটাখালী থানাধীন পূর্বখানপুর নামক এলাকা দিয়ে মাদকদ্রব্যের একটি চালান বাংলাদেশে প্রবেশ করবে।

উক্ত তথ্যের ভিত্তিতে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর খানপুর বিওপি’র চৌকষ আভিযানিক দল রাজশাহী জেলার কাটাখালী থানাধীন পূর্বখানপুর নামক এলাকার পদ্মা নদীর চরের ঝাউ বনের ভিতরে ওৎ পেতে থাকেন। দীর্ঘসময় ওৎ পেতে থাকার এক পর্যায়ে আভিযানিক দল দেখতে পায় তাদের থেকে কিছুটা দূরে, একজন মাদক কারবারী পদ্মা নদীর চরের মধ্য দিয়ে আসছে। তৎক্ষনাত উক্ত মাদক কারবারীকে ধরার জন্য ধাওয়া করলে তার কাছে থাকা একটি প্লাস্টিকের ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি’র আভিযানিক দল কর্তৃক ফেলে যাওয়া প্লাস্টিকের ব্যাগ তল্লাশী করে *৩,৩০০ পিস ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট* (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য কাটাখালী থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

এ বিষয়ে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক কারবারীদেরকে শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবি কর্তৃক গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com