1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বানারীপাড়ায় জাল পর্চা সরবরাহের দায়ে এক ব্যক্তিকে ১ মাসের কারাদণ্ড - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
বার্থীতে পূজা মণ্ডপে মাদক-সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে দুই চেয়ারম্যান প্রার্থীর ঐক্যবদ্ধ ঘোষণা বানারীপাড়ায় জাল পর্চা সরবরাহের দায়ে এক ব্যক্তিকে ১ মাসের কারাদণ্ড রাজশাহী সীমান্তে বিজিবি পৃথক অভিযানে’ একটি ইঞ্জিন চালিত নৌকাসহ ভারতীয় মাদকদ্রব্য জব্দ নড়াইল সদর উপজেলা বিএনপির উদ্যোগে সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত ঝালকাঠিতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ঢাকা জেলা ডিবির পৃথক অভিযান, ৫৮৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ কক্সবাজারে রিসোর্টের আগুনে বরগুনার একই পরিবারের তিনজনের মৃত্যু দুর্গাপুরের অপরাধজগত ঘিরে উদ্বেগ, সাংবাদিক হত্যা তদন্তে পুরোনো মামলার আসামি অপূর্ব গ্রেফতার। মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কালিয়ায় শাড়ি ও ধূতি বিতরণ।

বানারীপাড়ায় জাল পর্চা সরবরাহের দায়ে এক ব্যক্তিকে ১ মাসের কারাদণ্ড

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

মোঃ কাওছার হোসে, বরিশাল জেলা প্রতিনিধিঃ-

‎বরিশাল জেলার বানারীপাড়ায় জাল পর্চা (খতিয়ান) সরবরাহের দায়ে মোঃ জহিরুল ইসলাম নামের এক ব্যক্তিকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
‎
‎সোমবার ১৯ অক্টোবর বরিশাল জেলার বানারীপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাসেল মুন্সি ভূমি অফিস চত্বরে অভিযান চালিয়ে এ দণ্ডাদেশ প্রদান করেন।
‎
‎ভূমি অফিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, দণ্ডপ্রাপ্ত মোঃ জহিরুল ইসলাম দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে নানা ভুয়া তথ্য ও জাল কাগজপত্র সরবরাহ করে প্রতারিত করে আসছিলেন। সোমবার দুপুরে তিনি এক সেবাগ্রহীতাকে জাল পর্চা সরবরাহ করার সময় হাতেনাতে ধরা পড়েন। পরবর্তী সময়ে বানারীপাড়া সহকারী কমিশনার (ভূমি) রাসেল মুন্সি ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন এবং সংশ্লিষ্ট দণ্ডবিধির আওতায় তাকে এক মাসের কারাদণ্ড প্রদান করেন।

‎ঘটনার সত্যতা নিশ্চিত করে বানারীপাড়া সহকারী কমিশনার (ভূমি) রাসেল মুন্সি জানান, “ভূমি অফিসে আসা সাধারণ সেবাগ্রহীতা যেন কোনো প্রতারক বা দালালের খপ্পরে পড়ে ক্ষতিগ্রস্ত না হন, সে বিষয়ে আমরা কঠোর অবস্থানে রয়েছি। জাল কাগজপত্র তৈরি ও সরবরাহকারী চক্রের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
‎
‎দণ্ডপ্রাপ্ত আসামিকে সাজা পরোয়ানা দিয়ে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে থানা পুলিশ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com