1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বাচসাসের নেতৃত্বে আবদুর রহমান-রাহাত সাইফুল, সম্পাদকীয় পদেও নতুন মুখ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
উজিরপুরে এসআরবি-৮-এর অভিযানে মাদক কারবারি গ্রেফতার, ইয়াবা-গাঁজাসহ নগদ টাকা জব্দ দেবীগঞ্জকে পরিচ্ছন্ন নগরী গড়তে পৌর বিএনপির উদ্যোগ, চলবে নিয়মিত অভিযান মাদারীপুরে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে অসকসের আলোচনা সভা ও প্রীতিভোজ অনুষ্ঠিত বাচসাসের নেতৃত্বে আবদুর রহমান-রাহাত সাইফুল, সম্পাদকীয় পদেও নতুন মুখ তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজধানীতে অভিযান, গৌরনদীর ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার মোহনপুরে পানের বরজ থেকে নারীর মরদেহ উদ্ধার ​বানারীপাড়ায় মৃত্যু সনদ দিতে ইউপি প্রশাসককে চাপ প্রয়োগ, লিখিত অভিযোগ, শুনানিতে অনুপস্থিত অভিযোগকারী তেরখাদায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজশাহীতে ১১ কোটি ৩৪ লাখ টাকার মাদক ও অস্ত্র জব্দ; সীমান্ত নিরাপত্তায় প্রযুক্তির কার্যকর ব্যবহার। কালকিনিতে সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগের চার নেতাকর্মী গ্রেফতার

বাচসাসের নেতৃত্বে আবদুর রহমান-রাহাত সাইফুল, সম্পাদকীয় পদেও নতুন মুখ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

 

আতাউর রহমান চঞ্চল নিউজ ডেস্ক বরিশাল গৌরনদীঃ

বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন ঘিরে এবার ভোটের মাঠে দেখা গেছে একাধিক সমীকরণ। কোথাও বড় ব্যবধানে জয়, কোথাও হাড্ডাহাড্ডি লড়াই, আবার কোথাও মাত্র দুই ভোটের ব্যবধানে নির্ধারিত হয়েছে বিজয়ী প্রার্থীর ভাগ্য। সব মিলিয়ে নতুন নেতৃত্ব নির্বাচনে ভোটারদের রায়ে সভাপতি হিসেবে আবদুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে রাহাত সাইফুলের ওপর আস্থা প্রতিষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে আবদুর রহমান ২৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কামরুল হাসান দর্পণ পেয়েছেন ১৮৯ ভোট। ৫৭ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন আবদুর রহমান। এ পদে অপর প্রার্থী কাজী ফারুক বাবুল পেয়েছেন ৩ ভোট।

সাধারণ সম্পাদক পদে ভোটের ব্যবধান আরও বড়। ২৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন রাহাত সাইফুল। তার প্রতিদ্বন্দ্বী আহমেদ তেপান্তর (আওয়াল) পেয়েছেন ১৫৪ ভোট। ৯২ ভোটের ব্যবধানে জয় পেয়েছেন রাহাত। এ পদে অঞ্জন রহমান পেয়েছেন ৩৬ ভোট। এবারের নির্বাচনে সম্পাদকীয় পদগুলোর মধ্যে সবচেয়ে বড় ব্যবধানে জয় এসেছে সাধারণ সম্পাদক পদে।

সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন রিমন মাহমুদ ও হামিদ মোহাম্মদ জসিম। রিমন মাহমুদ ২৬১ ভোট পেয়ে প্রথম এবং হামিদ মোহাম্মদ জসিম ২২৯ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন। এ পদে আঞ্জুমান আরা শিল্পী পেয়েছেন ১৯৯ ভোট এবং সাহাবুদ্দিন মজুমদার পেয়েছেন ১১১ ভোট। সহসাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আবু হুরায়রা মুরাদ।

অর্থ সম্পাদক পদে ২৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সৈয়দা ফারজানা জামান রুম্পা। সাংগঠনিক সম্পাদক পদে ২২৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন রুহুল আমিন ভূঁইয়া। আন্তর্জাতিক ও গবেষণা সম্পাদক হয়েছেন আনিসুল হক রাসেল, তার প্রাপ্ত ভোট ২৩১।সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে ২৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন পান্থ আফজাল।

এ ছাড়া সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক সম্পাদক পদে ইশরাত জাহান স্বর্ণা ২৪৭ ভোট, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে তৌফিক অপু ২২৬ ভোট এবং দপ্তর সম্পাদক পদে মহিব আল হাসান ২২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

সম্পাদকীয় পদগুলোর মধ্যে তুলনামূলক কম ব্যবধানে জয় এসেছে প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে। ২২৬ ভোট পেয়ে নির্বাচিত তৌফিক অপু তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আমিনুর ইসলাম লিটনকে মাত্র ১৯ ভোটে পরাজিত করেছেন। লিটন পেয়েছেন ২০৭ ভোট।

তবে এবারের নির্বাচনে সবচেয়ে টানটান প্রতিদ্বন্দ্বিতা হয়েছে কার্যনির্বাহী সদস্য পদের শেষ আসনটি নিয়ে। ১৯০ ভোট পেয়ে নবম বা শেষ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন সালাম ফারুক।অন্যদিকে ১৮৮ ভোট পেয়ে মাত্র দুই ভোটের ব্যবধানে বাদ পড়েছেন আফসানা খানম।

নির্বাহী সদস্য নির্বাচিত ৯ জনের নাম ও প্রাপ্ত ভোট
শফিকুল আলম মিলন ২৬৮, সুকন্যা আমির ২৬২, রুহুল সাখাওয়াত ২৪৯, রাজু আলীম ২৩৫, অরণ্য শোয়েব ২১৮, সালাম মাহমুদ ২১৬, শাকিল হোসেন ২০১, হাফিজ রহমান ১৯৩, সালাম ফারুক ১৯০ ভোট।

কার্যনির্বাহী সদস্য পদে অন্য প্রার্থীদের মধ্যে মো. মাজহার বাবু পেয়েছেন ১৮২ ভোট, দীপংকর দীপক ১৭৫, হাবিবুর রহমান ১৬৮, লুৎফর রহমান খান ১৬৫, মো. মনিরুজ্জামান (অপূর্ব) ১৪৫, আল আমিন সেলিম ১৩৮, সুমন চৌধুরী ১৩৮, আল এহসান ১২৭, খান আক্তার হোসেন ৫৪ এবং তাজ উদ্দিন আহমেদ ৪৯ ভোট।

শুক্রবার দুপুর ১২টা থেকে বাচসাস নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। দুপুর ১টা থেকে জুমার নামাজের বিরতির পর বেলা ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ৫২৫ জন। দুটি প্যানেল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। একটি আবদুর রহমান-রাহাত সাইফুল নেতৃত্বাধীন প্যানেল এবং অন্যটি কামরুল হাসান দর্পণ-আহমেদ তেপান্তর প্যানেল। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন এরফানুল হক নাহিদ।

ভোটের ফলাফলে বাচসাসের আগামী ২০২৬-২০২৮ মেয়াদের নেতৃত্বে দায়িত্ব নিতে যাচ্ছেন নির্বাচিত নতুন কমিটির সদস্যরা।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com