1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের নির্বাচনী প্রস্তুতি সভা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| সকাল ৮:৫০|
সংবাদ শিরোনামঃ
‎ঈদযাত্রায় গৌরনদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২৩; চার লেনের দাবি জোরালো ভিজিএফের চালের তালিকা নিয়ে বিরোধ, সংঘর্ষে রণক্ষেত্র পহরডাঙ্গা দুই গ্রুপের দ্বন্দ্বে আহত অন্তত ৩২, হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ রাজশাহী কাশিয়াডাঙ্গায় সংঘর্ষের ঘটনায় ওসি ফরহাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ শিল্প-সংস্কৃতি কি বাংলাদেশে ক্রমেই সংকুচিত হচ্ছে – সাংবাদিক সোয়েব সিকদার দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর তিন দফায় হামলা, অন্তঃস্বত্ত্বা নারীসহ ১১ জন আহত কুয়াকাটায় “মানুষ মানুষের জন্য” সংগঠনের বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত গৌরনদীতে নিরাপদ সড়ক নিরাপদ খাদ্য নিশ্চিতে সচেতনতামুলক অভিযান পঞ্চগড়ের দেবীগঞ্জে মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার ৪৫ তম শাহাদত বার্ষিকী পালিত,, রামপালে দু’জনের হাতাহাতির ঘটনায় যুবক নিহত শেখ হাসিনা দ্রুত বাংলাদেশে প্রত্যাবর্তন উপলক্ষে দোয়া মিলাদ অনুষ্ঠিত।

ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের নির্বাচনী প্রস্তুতি সভা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ২৫৯ বার পড়া হয়েছে

সফিকুল ইসলাম রানাঃ-মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কেন্দ্র ভিত্তিক নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ ডিসেম্বর) বিকেলে রাঢ়ীকান্দি দারুচ্ছুন্নাত দাখিল মাদ্রাসার সভা কক্ষে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।

তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। তাই নির্বাচন সামনে রেখে সবাইকে ঐক্যবদ্ধ্য হয়ে কাজ করতে হবে। প্রতিটি কেন্দ্রে একটি করে কেন্দ্র কমিটি গঠন করতে হবে। নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন হয় এমন কোন কাজ করা যাবে না।
তিনি আরো বলেন, আগামী ৭ জানুয়ারি নির্বাচন। ঐ দিন সবাই নৌকা মার্কায় ভোট দিয়ে আমাদের প্রার্থীকে বিজয়ী করতে হবে। আমরা চাঁদপুর-২ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতিকের প্রার্থীকে বিপুল ভোটে জয়লাভ করিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিবো ইনশাআল্লাহ।
সভাপতিত্ব করেন- ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন সরকার। ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য সরকার মো. আলাউদ্দিনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধান, ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ¦ খাজা আহাম্মদ, উপজেলা যুবলীগের লীগের সদস্য রেজোয়ান খন্দকার, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি গোলাম মোস্তফা, ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি পারভীন আক্তার, আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি সদস্য বিল্লাল হোসেন, ওয়াহিদুজ্জামান, উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা আমিনুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মাসুদ মেম্বার, জেলা মোটর শ্রমিকলীগের সভাপতি মাসুদ সরকার, উপজেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক ওয়াছ কুরুনী, ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক সোলায়মান, সাংগঠনিক সম্পাদক সোহেল প্রধান, দপ্তর সম্পাদক রিমন বাগ, যুবলীগ নেতা মানিক বাগ, কবির হোসেন, যুবলীগ নেতা জুয়েল, সুমন প্রধান, ফতেপুর পশ্চিম ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মানিক মোল্লা, সহ-সভাপতি সোহেল রানা বাবু, সাধারণ সম্পাদক মেহেদী হাসন কাজল, যুগ্ম সাধারণ সম্পাদক শান্ত ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফয়েজ আহমদ, সাবেক ছাত্রনেতা আরিফুর রহমান মিয়াজি প্রমুখ।

পরে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রমের বড় ছেলে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপুর আত্মার মাগফেরাত কামনায় এক মিনিট নিরবতা পালন করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com